Vinesh Phogat: লড়াইয়ের অন্যতম প্রতীক, জন্মদিনেই ভিনেশকে নিয়ে গান প্রকাশ করছেন গৌরব দাশগুপ্ত
প্যারিস থেকে পদক জিততে পারেনি, কিন্তু দেশে ফিরে পদকজয়ীদের সমান মর্যাদাই পাচ্ছেন ভিনেশ ফোগাট। দেশে ফেরার পর থেকে তাঁকে ঘিরে চলছে উন্মাদনা এবং সংবর্ধনা পর্ব। দিল্লি থেকে হরিয়ানা ভিনেশকে ঘিরে চিত্রটা এক। আগামী ২৫ অগাস্ট ৩০তম জন্মদিন তারকা কুস্তিগীরের। সেই দিন তাঁর জন্য থাকছে বিশেষ চমক।
ভিনেশ বর্তমানে শুধু একজন তারকা কুস্তিগীর নন, একইসঙ্গে নারী ক্ষমতায়নের এক বর্ণময় চরিত্র। চলতি বছরে তাঁর জন্মদিনটা আরও স্মরণীয়। জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ মেগা কর্মসূচি রয়েছে ভিনেশের। সেই দিনই ভিনেশকে নিয়ে প্রকাশিত হবে গানও। কয়েকজন সংগীতশিল্পী মিলে তৈরি করছেন ভিনেশকে নিয়ে একটি গান, যা নারী ক্ষমতায়নের বার্তাকে তুলে ধরবে।

গৌরব দাশগুপ্ত আরও বলেছেন, গানটি তৈরির পর , আমি দিদারের কাছে যাই তিনি খুব সহজেই গানটি গাইতে রাজি হনন। আমার সহযোগী আশিস যোশি এবং বিবেক রাইচাও তাদের সৃজনশীল তথ্য তুলে ধরেছেন। তিন ঘণ্টার মধ্যে গানটি তৈরি হয়ে যায়। ভিনেশের জীবনের কাহিনী এই গানে তুলে ধরা হয়েছে। আমরা তাঁর জন্মদিন উপলক্ষে ২৫ অগাস্ট এটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।
হরিয়ানার খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী ২৫ অগাস্ট রোহতকে সংবর্ধনা দেওয়া হবে ভিনেশ ফোগাটকে। এই সংবর্ধনায় ভিনেশকে সোনার পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অলিম্পিক্সের মতোই ৫০ থেকে ১০০ গ্রাম ওজন হবে পদকের।
খাপ পঞ্চায়েতের সভাপতি তথা বিধায়ক সোমবীর সাঙ্গয়ান একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'যেভাবে ১০০ গ্রাম ওজন শরীরে বেশি থাকার জন্য একজন কুস্তিগীরকে বাতিল করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আমরা ভিনেশ অলিম্পিক্সের মতোই সোনার পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
অলিম্পিক্সের বাতিল হওয়ার পর অবসর নেন ভিনেশ ফোগাট। তবে অবসর ভেঙে কুস্তিতে ফিরবেন কিনা তা চূড়ান্ত নয়।












Click it and Unblock the Notifications