Neeraj Chopra: খেতাবের পথে নীরজের কাঁটা নাদিম! বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জ্যাভলিন ফাইনালে ভারতের তিন

Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোনা জয়ের পথে নীরজ চোপড়ার বড় বাধা হতে পারেন পাকিস্তানের আরশাদ নাদিম। ফাইনালে যোগ্যতা অর্জন পর্বে নীরজই সেরা স্কোর করেছেন ১২ জনের মধ্যে।

নীরজ ছাড়াও ফাইনালে উঠেছেন ভারতের ডি মনু এবং কিশোর জেনা। তবে ছিটকে গিয়েছেন ২০১৯ ও ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অ্যান্ডারসন পিটার্স।

Neeraj Chopra: খেতাবের পথে নীরজের কাঁটা নাদিম!

নীরজ চোপড়া এদিন প্রথম প্রয়াসেই জ্য়াভলিন পাঠান ৮৮.৭৭ মিটার দূরত্বে। যার সৌজন্য তিনি প্যারিস অলিম্পিকেও যোগ্যতা অর্জন করে ফেললেন এদিনই। হাঙ্গেরির বুদাপেস্টে হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই প্রথম ফাইনালে ১২ জনের মধ্যে থাকবেন তিন ভারতীয়। চোট সারিয়ে ফিরে ফাইনালে উঠলেন পাকিস্তানের আরশাদ নাদিম।

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নাদিম যোগ্যতা অর্জন পর্বে রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর থ্রো ছিল ৮৬.৭৯ মিটারের। সেটিও প্যারিস অলিম্পিকের যোগ্যতামানের চেয়ে বেশি। ফাইনালে ওঠার কোয়ালিফিকেশন পর্যায়ে তৃতীয় স্থানে থাকেন চলতি মরশুমে সেরা থ্রো-র রেকর্ড দখলে রাখা জাকুব ভালদেচ (৮৩.৫০ মিটার)।

গত বছর অ্যান্ডারসন পিটার্স সোনা জিতলেও এবার তিনি আর ফাইনালে উঠতে পারেননি। গ্রুপ এ-তে তাঁর সেরা থ্রো ছিল ৭৮.৪৯ মিটারের। ফলে দুই গ্রুপ থেকে সেরা ১২ জনের মধ্যে থাকতে পারেননি পিটার্স। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ভারতের ডিপি মনু ৮১.৩১ মিটার থ্রো-র সুবাদে ফাইনালে জায়গা করে নেন।

Neeraj Chopra: খেতাবের পথে নীরজের কাঁটা নাদিম!

গ্রুপ বি-তে একমাত্র ভারতীয় ছিলেন কিশোর জেনা। তিনি ৮০.৫৫ মিটার থ্রো-র সৌজন্যে নবম স্থান দখল করে ফাইনালে যান। রবিবাসরীয় ফাইনালে ভারতের নীরজের সঙ্গে পাকিস্তানের আরশাদের দ্বৈরথ উপভোগ্য হতে চলেছে। নীরজ আজকের ফর্ম ধরে রাখতে পারলে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতে ফিরতে পারবেন।

২০১৮ সালে এশিয়ান গেমসে নীরজ সোনা জিতেছিলেন, আরশাদ ব্রোঞ্জ। পোডিয়ামে একে অপরকে জড়িয়ে ধরেন। ওই বছরের কমনওয়েলথ গেমসে আরশাদকে ফিরতে হয় খালি হাতে। নীরজ সোনা জেতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+