Zurich Diamond League: নীরজ চোপড়া জুরিখ ডায়মন্ড লিগে জিতলেন রুপো, আশা জাগিয়েও পদক অধরা শ্রীশঙ্কর মুরলীর

Zurich Diamond League: জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ইভেন্টে নেমে সোনা হাতছা়ড়া নীরজ চোপড়ার। এবার নজর থাকবে ইউজিনে ডায়মন্ড লিগ ফাইনালে। জুরিখ ডায়মন্ড লিগে রুপো জিতলেন অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন নীরজ।

ডায়মন্ড লিগে সোনা জয়ের হাতছানি ছিল নীরজের সামনে। তবে দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল হওয়ায় একটা সময় পাঁচে নেমে গিয়েছিলেন নীরজ। ঘুরে দাঁড়ান চতুর্থ প্রয়াসে। শেষ থ্রো-টি জুরিখে নীরজের সেরা হলেও তাতে সোনা নিশ্চিত হয়নি।

Zurich Diamond League: নীরজ চোপড়া জুরিখ ডায়মন্ড লিগে জিতলেন রুপো

জুরিখ ডায়মন্ড লিগে সোনা জিতলেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ। চলতি মরশুমে সেরা থ্রো (৮৯.৫১ মিটার)-টিও তাঁরই। এদিন সোনা পেলেন ৮৫.৮৬ মিটার থ্রো-র সৌজন্যে। নীরজের সেরা থ্রো ছিল ৮৫.৭১ মিটারের। নীরজের প্রথম থ্রো যায় ৮০.৭৯ মিটার। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম থ্রো ফাউল হয়। চতুর্থ থ্রো নীরজকে তুলে আনে দুইয়ে। উল্লেখ্য, চলতি মরশুমে তাঁর সেরা থ্রো ৮৯.৯৪ মিটারের।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর নীরজ বলেছিলেন, পরের ইভেন্টে তাঁর লক্ষ্য ৯০ মিটারের মাইলফলক ছোঁয়া। যদিও জুরিখেও সেই লক্ষ্যপূরণ হলো না নীরজের। ভাদলেচের চতুর্থ থ্রো তাঁর সোনা জয় নিশ্চিত করল। নীরজের মতো তাঁরও পঞ্চম প্রয়াস ফাউল হয়। জার্মানির জুলিয়ান ওয়েবার পেলেন ব্রোঞ্জ, চতুর্থ প্রয়াসে ৮৫.০৪ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে।

ষষ্ঠ তথা শেষ প্রয়াসে ভাদলেচ ফাউল করেন। নীরজের শেষ থ্রো ৮৫.৭১ মিটার দূরত্ব অতিক্রম করতেই স্বস্তি পান ভাদলেচ। কেন না, নীরজের এই থ্রো চতুর্থ প্রয়াসের চেয়ে ভালো হলেও ভাদলেচকে টপকানোর পক্ষে যথেষ্ট হয়নি। জুলিয়ান ওয়েবারের শেষ থ্রো যায় ৮৪.৯২ মিটার।

Zurich Diamond League: নীরজ চোপড়া জুরিখ ডায়মন্ড লিগে জিতলেন রুপো

অন্যদিকে, লং জাম্পে খালি হাতেই ফিরতে হলো ভারতের শ্রীশঙ্কর মুরলীকে। তাঁর সেরা জাম্প ছিল ৭.৯৯ মিটারের। যার সৌজন্যে তৃতীয় রাউন্ড অবধি দ্বিতীয় স্থানে ছিলেন। এরপর ক্রমেই নামতে থাকেন, শেষ করলেন পঞ্চম স্থান দখল করে। শ্রীশঙ্করের প্রথম লাফ ছিল ৭.৯৯ মিটার, দ্বিতীয়টি ছিল ৭.৯৬ মিটার। তৃতীয় রাউন্ডে ফাউল করেন। চতুর্থ ও পঞ্চম প্রয়াস ছিল যথাক্রমে ৭.৯৬ ও ৭.৯৩ মিটারের।

লং জাম্পে শেষ লাফে বাজিমাত করলেন গ্রিসের মিলতিয়াদিস টেনটোগলু। জামাইকার তাজে গেইল পঞ্চম রাউন্ডের শেষে শীর্ষে ছিলেন ৮.০৭ মিটার লাফের সৌজন্যে। যদিও শেষ লাফে ৮.২০ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জেতেন টেনটোগলু। মার্কিন যুক্তরাষ্ট্রের জারিয়ন লসন পেলেন ব্রোঞ্জ, তাঁর সেরা লাফ ৮.০৫ মিটারের। চেজ প্রজাতন্ত্রের জুসকা রাডেক ৮.০৪ মিটার লাফের সৌজন্যে রইলেন চারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+