Neeraj Chopra: নীরজ চোপড়া জিতলেন দোহা ডায়মন্ড লিগ খেতাব, অধরা ৯০ মিটারের লক্ষ্য
নীরজ চোপড়া ডায়মন্ড লিগ অভিযান শুরু করলেন দাপটের সঙ্গেই। প্রথম থ্রো-ই তাঁকে জিতিয়ে দিল দোহা ডায়মন্ড লিগ খেতাব। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। যদিও ৯০ মিটারের মাইলফলক এখনও অধরাই তাঁর কাছে।
টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ এদিন অংশ নিয়েছিলেন আরও ৯ জন তাবড় প্রতিযোগীর সঙ্গে। গত বছর তিনি প্রথম ভারতীয় হিসেবে জিতেছিলেন ডায়মন্ড ট্রফি। যে দাপট এদিন দেখালেন তাতে ফের ভালো কিছুর আশা করাই যায়।

চলতি মরশুমে নীরজের প্রথম থ্রোটিই ছিল ৮৮.৬৭ মিটারের। টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের, যা চোপড়ার চেয়ে ৪ সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের।
India's pride @Neeraj_chopra1 makes nation proud again at the prestigious #DohaDiamondLeague with a throw of 88.67 meters.
— Kiren Rijiju (@KirenRijiju) May 5, 2023
Congratulations #NeerajChopra 🇮🇳 pic.twitter.com/1gbWFiRfK2
প্যারিস অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন নীরজ। ডায়মন্ড লিগের পরবর্তী ধাপগুলিতে নিজের সেরা পারফরম্যান্সকে টপকে নীরজ ৯০ মিটারের মাইলফলক ছুঁতে পারেন কিনা সেটা দেখার। নীরজের দোহায় খেতাব জয়ে উচ্ছ্বসিত কিরেণ রিজিজু তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
Nothing better than this, 🇮🇳 meet the World Lead holder for this season! #NeerajChopra #DohaDL #DiamondLeague pic.twitter.com/54CUxMxnme
— JSW Sports (@jswsports) May 5, 2023
নীরজ চোপড়ার প্রথম থ্রো তাঁকে খেতাব নিশ্চিত করে দেয়। এরপরের থ্রোগুলি ছিল যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটারের। চতুর্থ থ্রোটি ফাউল হয়। পঞ্চম প্রয়াসে ৮৪.৩৭ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন নীরজ। ষষ্ঠ প্রয়াসটি ছিল ৮৬.৫২ মিটারের থ্রো।


দোহায় ৯০ মিটারের থ্রো নিশ্চিত করবেন বলে প্রত্যয়ী ছিলেন নীরজ। যদিও সেটা সম্ভব হলো না। বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স গত বছর দোহায় ৯৩ মিটারের থ্রো-র মাধ্যমে চমকে দিয়েছিলেন। তিনিও এদিন নীরজকে টপকাতে পারেননি। নীরজ গত বছর জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৮৮.৪৪ মিটার থ্রো-র মাধ্যমে।












Click it and Unblock the Notifications