দীর্ঘক্ষণ পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের সঙ্গে কী কথা বলছিলেন, জানালেন নীরজ চোপড়া
দীর্ঘক্ষণ পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের সঙ্গে কী কথা বলছিলেন, জানালেন নীরজ চোপড়া
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো-এ দেশকে ঐতিহাসিক রূপোর পদক এনে দিয়েছেন নীরজ চোপড়া। অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন হরিয়ানার এই ক্রীড়াবীদ। ৮৮.১৩ মিটার থ্রো করে রূপো নিশ্চিত করেন নীরজ। এই ইভেন্টে ৯০.৫৪ মিটার থ্রো করে সোনা জেতেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলিজ ৮৮.০৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে ব্রোঞ্জ জিতেছেন।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন রূপো জেতার পর দীর্ঘ সময় পাকিস্তানের জাভলিন থ্রোয়ার আর্শদ নাদিমের সঙ্গে কথা বলতে দেখা যায় নীরজকে। কী কথা বলছিলেন প্রতিবেশী দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার কে? এই প্রশ্নের জবাবে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নীরজ বলেন, "প্রতিযোগীতা শেষ হওয়ার পর আমি আর্শাদের সঙ্গে কথা বলি। ওকে এটাই বলি যে বেশ ভাল পারফর্ম করেছে ও। ও আমায় জানায় ওর কনুইয়ে একটা সমস্যা রয়েছে। এর পর ওকে শুভেচ্ছা জানাই দুর্দান্ত এই প্রত্যাবর্তনের জন্য। চোট কাটিয়ে এটা সত্যিই প্রত্যাবর্তন। ৮৬ মিটারের উপর জাভলিন ছুঁড়েছে যা প্রশংসাযোগ্য।"
সম্প্রতি জাকার্তা এশিয়া গেমস ২০১৮-র একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে এক সঙ্গে দেখা যাচ্ছে একই সঙ্গে রয়েছে নীরজ এবং আর্শাদ। নীরাজ এবং আর্শাদ উভয়ের গলায় মেডেল এবং গায়ে জড়ানো নিজ নিজ দেশের পতাকা। টোকিও অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার অল্পের জন্যে এই ইভেন্টে সোনা হাতছাড়া করেন। ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুড়ে রূপো নিশ্চিত করেন ভারতের কৃতী ক্রীড়াবীদ। নিজের চতুর্থ থ্রো-এ এই দূরত্ব অতিক্রম করেন নীরজ চোপড়া।

ফাউল থ্রো দিয়ে ফাইনাল ইভেন্ট শুরু করেন নীরাজ চোপড়া। দ্বিতীয় থ্রো-এ তিনি অতিক্রম করেন ৮২.৩৯ মিটার দূরত্ব। তৃতীয় প্রচেষ্টায় তাঁর জ্যাভলিন অতিক্রম করে ৮৬.৩৭ মিটার দূরত্ব। চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটার ছুঁড়ে রূপো নিশ্চিত করেন সোনার ছেলে। পঞ্চম এবং ষষ্ঠ থ্রো-এ ফাউল করেন নীরাজ। চতুর্থ থ্রো-এর পর অস্বস্তি অনুভব করছিলেন জানিয়েছেন, নীরজ। তাঁর কথায়, "চতুর্থ থ্রো-এর পর আমার উরুতে সামান্য সমস্যা অনুভব করি আমি। আমি নিজের সেরাটা দিতে পারছিলাম না। আমার মাথায় সেটা ছিল কিন্তু আমি চেয়েছিলাম যাতে ছুঁরতে পারি। সকালে আমি বুঝতে পারব কেমন রয়েছে জায়গাটা বা ওটা নিয়ে চিন্তার কিছু রয়েছে কি না।"
২০০৩ সালে অঞ্জু ববি জর্জ মহিলাদের লং জাম্প ইভেন্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন ভারতকে। নীরাজের রূপো জেতার আগে সেটাই এত দিন পর্যন্ত ছিল ভারতের এক মাত্র পদক এই ইভেন্টে।












Click it and Unblock the Notifications