উদ্বোধন হয়ে গেল ২০১৮ এশিয়ান গেমসের, ফ্ল্যাগ মার্চে ভারতকে নেতৃত্ব দিলেন নীরজ চোপড়া

নীরজ চোপড়া ভারতকে ফ্ল্যাগ মার্চে নেতৃত্ব দিলেন ২০১৮ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধন হয়ে গেল ২০১৮ এশিয়ান গেমসের। ইন্দোনেশিয়ার জাকার্তায় উদ্বোধন হল ১৮ তম এশিয়ান গেমসের।

উদ্বোধন হয়ে গেল ২০১৮ এশিয়ান গেমসের, ফ্ল্যাগ মার্চে ভারতকে নেতৃত্ব দিলেন নীরজ চোপড়া

এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা হাতে ফ্ল্যাগ মার্চে ভারতকে নেতৃত্ব দিলেন নীরজ চোপড়া। ২০ বছর বয়সী এই নীরজ-ই ছিলেন এশিয়ান গেমসে ভারতের পতাকা বাহক। এশিয়ান গেমসে ভারতের পতাকা বাহক হিসেবে তাঁকে বিবেচিত করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। তিনিই ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মুখ। ২০১৮ এশিয়াডে ভারতের পতাকা বাহক ২০১৪ এশিয়ান গেমসে ১৬ বছর বয়সছিল নীরজের। ২০১৪ এশিয়ান গেমসে ছিল না তিনি।

ভারতের মোট ৫২৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত ২০১৮ এশিয়ান গেমসে। এই ৫২৪ জনের মধ্যে পুরুষ প্রতিযোগী রয়েছে ২৭৭ জন। মহিলা প্রতিযোগীর সংখ্যা ২৪৭ জন। এশিয়ান গেমসে নেই ভারতের ফুটবল দল। যদিও এই বিষয়কে নিয়ে কম জল ঘোলা হয়নি।

চার বছর আগে ২০১৪ এশিয়ান গেমসে পদক তালিকার অষ্টম স্থানে শেষ করেছিল ভারত। ২০১৪ এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা ছিল মোট ৫৭টি। সেই বছর ১১টি সোনা, ১০টি রুপো এবং ৩৬টি ব্রোঞ্জ জিতেছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+