Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাকিস্তানের আরশাদ নাদিমকে নিয়ে নেট দুনিয়ার অপপ্রচারে বিরক্ত নীরজ চোপড়া সতর্ক করলেন

পাকিস্তানের নাদিমকে নিয়ে নেট দুনিয়ার অভিযোগে বিরক্ত নীরজ, থামতে বললেন সোনার ছেলে

পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন ভারতীয় নেটিজেনরা। তাঁর বিরুদ্ধে টোকিও অলিম্পিকের ফাইনালে না বলে সোনাজয়ী নীরজ চোপড়ার বর্শা নিয়ে চলে যাওয়ার অভিযোগও ওঠে। দাবি তোলা হয়, প্রথম থ্রোয়ের আগে নিজের জ্যাভলিন হন্যে হয়ে খুঁজছিলেন ভারতীয় অ্যাথলিট। সে কারণে কিছুটা দেরিতে প্রথম অ্যাটেম নিয়েছিলেন নীরজ। এ সংক্রান্ত পুরনো এক ভিডিওই সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরালও হয়েছে। যদিও সেই জল্পনা কল্পনায় বিরক্ত হয়েছেন নীরজ চোপড়া নিজে। সাফ জানিয়েছেন আরশাদ নাদিমের কাজে কোনও ভুল ছিল না। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অপপ্রচার অবিলম্বে বন্ধ করারও আবেদন জানিয়েছেন ইতিহাস রচনাকারী ভারতীয় অ্যাথলিট।

ভিডিও ফের ভাইরাল

টোকিও অলিম্পিকের ফাইনালে নিজের প্রথম থ্রোয়ের আগে ছোটাছুটি করা নীরজ চোপড়ার ভিডিও কোটি কোটি বার দর্শিত হয়েছে। যে ভিডিওর এক মুহুর্তে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে পাকিস্তানের প্রতিযোগী আরশাদ নাদিমের হাত থেকে জ্যাভলিন নিতে দেখা যায়। শুরুতে এই ভিডিওর মানে অনুধাবন করতে না পারলেও সেটি আচমকাই ফের ভাইরাল হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা লেখালেখিও শুরু হয়েছে। নিশানা করা হয়েছে পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। নেটিজেনদের একাংশের দাবি, ভারতীয় অ্যাথলিটের ছন্দ কেটে দেওয়ার জন্যই তাঁর জ্যাভলিন সরিয়ে রাখার চেষ্টা করেছিলেন আরশাদ নাদিম। পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ারের কাছ থেকে নিজের জ্যাভলিনটি চেয়ে নিতে দেখা যায় নীরজ চোপড়াকে। নিজের প্রথম থ্রোয়ের ঠিক আগের মুহুর্তে ভারতীয় অ্যাথলিটকে মুখ ফিরিয়ে একবার আরশাদের দিকে তাকাতেও দেখা যায়। কেন এমন করলেন পাকিস্তানি অ্যাথলিট, এর পিছনে কি তাঁর কোনও চক্রান্ত ছিল সংক্রান্ত প্রশ্ন ঘুরপাক খায় নেট দুনিয়ায়। অনেকে আবার নাদিমের বিরুদ্ধে সরাসরি জ্যাভলিন চুরির অভিযোগও আনেন।

কী বলেছেন নীরজ

সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আরশাদ নাদিমের নাম জুড়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনা অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছেন নীরজ চোপড়া। সাফ জানিয়েছেন, সেদিন অনুশীলনের জন্য তাঁর কাছ থেকে জ্যাভলিন নিয়ে নাদিম কোনও ভুল বা অন্যায় করেননি। নীরজের কথায়, ক্রীড়া ঐক্য, সম্প্রীতি ও ভাইচারার আবহ তৈরি করে। সেই পরিবেশ রক্ষা করা মানুষের কর্তব্য বলেও জানিয়েছেন নীরজ। সম্প্রতি এক সাংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ঘটনার উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন যে তিনি কীভাবে নাদিমকে 'ভাই' সম্বোধন করে তাঁর কাছ থেকে নিজের জ্যাভলিনটি চেয়ে নিয়েছিলেন। তা নিয়ে যে এতবড় বিতর্ক হয়ে যাবে, তা তিনি আন্দাজ করতে পারেননি বলে জানিয়েছেন নীরজ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে এমন অপপ্রচার বন্ধের আবেদন জানিয়েছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট। তাঁর মন্তব্যকে ব্যবহার করে ব্যক্তিগত প্রোপাগান্ডা বন্ধও করতে বলেছেন নীরজ।

নীরজের ফ্যান আরশাদ

নীরজের ফ্যান আরশাদ

কোনও কোনও সূত্র থেকে দাবি করা হয় যে ভারতীয় নীরজ চোপড়াকে নিজের আদর্শ মানেন পাকিস্তানের আরশাদ নাদিম। টোকিও অলিম্পিকের ফাইনাল শেষের পর পাক অ্যাথলিটের নামে সোশ্যাল মিডিয়ায় নীরজকে শুভেচ্ছা সূচক বার্তা লেখা হয়। যদিও সেই অ্যাকাউন্ট ফেক বলে জানা যায়। টোকিও গেমসের ওই ফাইনাল শেষ হওয়ার পর নিজের পারফরম্যান্স নিয়ে কোনও বক্তব্য রাখতেও শোনা যায়নি নাদিমকে। যিনি ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ৮৫.১৬ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে ফাইনালে উঠেও ব্যর্থ হয়েছিলেন। চূড়ান্ত পর্বে ৮৪.৬২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়তে সক্ষম হয়েছিলেন পাক অ্যাথলিট।

অপ্রতিরোধ্য নীরজ

অপ্রতিরোধ্য নীরজ

টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালের প্রথম প্রচেষ্টাতে ৮৭.০২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ চোপড়া। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ করেছিলেন ভারতীয় অ্যাথলিট। তাতেই ওই ইভেন্ট থেকে সোনা নিশ্চিত হয়েছিল। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৬৫ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব। ১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জেতা অ্যাথলিটের পরবর্তী লক্ষ্য ৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দেশের হয়ে সোনা জিততে চান নীরজ চোপড়া।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+