Paris Olympics: নীরজকে নিয়ে প্যারিসেও থাকছে পাহাড় প্রমাণ প্রত্যাশা, এক নজরে দেখে নিন সোনার ছেলের কেরিয়ার
প্যারিস অলিম্পিক্স গেমসে ভারতীয় পুরুষ অ্যাথলিটদের থেকে প্রত্যাশা অনেকটাই বেশি রয়েছে দেশবাসীর। প্রত্যাশীদের তালিকায় সবথেকে উপরে রয়েছেন নীরজ চোপড়া , টোকিওতে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করা নীরজ চোপড়া প্যারিসে দ্বিতীয় পদক জয়ের লক্ষ্যে নামবেন। আসন্ন অলিম্পিক্সে পদক জিততে পারলে ইতিহাস সৃষ্টির সুযোগ রয়েছে নীরজের সামনে।
১৯৯৭ সালে ২৬ ডিসেম্বর হরিয়ানাতে জন্মগ্রহণ করেন নীরজ। টোকিও অলিম্পিক্সে ট্রাক অ্যান্ড ফিল্ডে সোনা জেতেন প্রথম ভারতীয় হিসাবে। টোকিও অলিম্পিকে সোনা জয়ের পাশাপাশি ২০২২ সালে ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। ২০২৩ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। টোকিও অলিম্পিক্সের পর নীরজ চোপড়া ২০২২ এবং ২০২৩ সালে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যথাক্রমে রুপো এবং সোনার পদক জয় করেছিলেন।

এই বছরে নীরজ তাঁর অভিযান শুরু করেছিলেন দোহা ডায়মন্ড লিগের মধ্যে দিয়ে। এই লিগে তিনি রুপো পেয়েছিলেন। ফিনল্যান্ডে অনুষ্ঠিত পাভো নুরমি গেমসের জ্যাভলিনে সোনা জিতেছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। এছাড়াও ভুবনেশ্বরে ২৭তম ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ। চতুর্থ প্রচেষ্টায় ৮২.২৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।
কিন্তু অলিম্পিক্সের আগে তাঁর কুঁচকির চোট কিছুটা হলেও উদ্বেগের সৃষ্টি করছে। অলিম্পিক্সের আগে নিজের উপর থেকে চাপ কমাতে প্যারিস ডায়মন্ড লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বলেও শোনা যায়। যদিও নীরজ এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় নীরজ জানিয়ে দেন, ' একটা বিষয়ে একটু পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। দ্য প্যারিস ডিএল (প্যারিস ডায়মন্ড লিগ) আমার যে প্রতিযোগিতার ক্যালেন্ডার আগে থেকেই তৈরি রয়েছে সেই ক্যালেন্ডারের অংশ কখনোই ছিল না। তাই এ কথা আমি বলতে চাই আমি ওই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করিনি। আমি ফোকাস করেছি অলিম্পিক গেমসের জন্য নিজেকে প্রস্তুত করতে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাকে বোঝার জন্য।’
Paris Olympics 2024: অঞ্জু-মেরিদের নজির স্পর্শের অপেক্ষায় সিন্ধু, অলিম্পিক্সে ভারতের পতাকা বাহক হয়েছেন কারা?
বর্তমানে ভারতীয় সেনা বাহিনীতে কর্মরত নীরজ, তিনি সবেদার পদে আছেন। প্যারিসে পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই নামবেন নীরজ।












Click it and Unblock the Notifications