Diamond League Final: ভাঙা হাত নিয়েই নামলেন ডায়মন্ড লিগ ফাইনালে, দ্বিতীয় হয়েও হৃদয় জিতলেন নীরজ

প্যারিস অলিম্পিক্সে রুপোর পর ডায়মন্ড লিগেও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নীরজ চোপড়াকে। ৯০ মিটারের স্বপ্ন ২০২৪ মরশুমেও অধরাই থাকল ভারতীয় জ্যাভলিন তারকার। মরশুমের শুরু থেকেই কুঁচকির চোট ছিল, তারসঙ্গে ডায়মন্ড ‌লিগ ফাইনালের আগে আরও বড় সমস্যায় পড়েন নীরজ।

রবিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন নীরজ চোপড়া। সেখানে মরশুম শেষে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন ডায়মন্ড লিগ ফাইনালের আগে তাঁর হাতে গুরুতর চোট লাগে, সেই চোট নিয়েই ফাইনালে পারফরম্যান্স করেন নীরজ। তাঁর সাহস, জেদ এবং অধ্যাবসায়কে কুর্ণিশ ক্রীড়া বিশ্বের।

Neeraj Chopra

নীরজ জানিয়েছেন, গত সোমবার অনুশীলন করতে নিয়ে চোট পাই। এক্স রে-তে দেখা যায় বাঁ হাতের চতুর্থ মেটাকার্পাল হাড়ে চিড় ধরেছে। আরও একটা কষ্টকর চ্যালেঞ্জ ছিল আমার কাছে। কিন্তু আমার দলের প্রত্যেকের সহযোগিতায় ডায়মন্ড ‌লিগের ফাইনালে অংশগ্রহণ করতে পেরেছি।'

তবে ডায়ন্ড লিগ ফাইনালেও সোনা আসেনি তাঁর ঝুলিতে। দ্বিতীয় স্থানে থেকেই শেষ করলেন নীরজ চোপড়া। মাত্র ০.০১ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া করতে হল প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ীকে। নিজের সেরা থ্রোয়ে ৮৭.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করেন।


মরশুম শেষে নীরজ বলেন, ২০২৪ সালের আমার মরশুম শেষ হচ্ছে। এখন আমি পিছনের দিকে তাকাচ্ছি এই বছরে আমি ঠিক কি কি অর্জন করতে পেরেছি আর কী শিখতে পেরেছি সেটাই পর্যালোচনা করছি। নিজের উন্নতি, হার এবং ঘুরে দাঁড়ানোর মানসিকতার দিকেই নজর দিচ্ছি। '

একইসঙ্গে নীরজ বলেন, 'ডায়মন্ড লিগ ফাইনাল বছরের শেষ প্রতিযোগিতা ছিল। ট্র্যাকেই মরসুম শেষ করতে চেয়েছিলাম। নিজের প্রত্যাশাই পূরণ করতে পারিনি। তবে এই মরশুম থেকে অনেক কিছু শিখেছি। এ বার পুরোপুরি ফিট হয়ে ট্র্যাকে ফিরতে চাই।আমি সকলকে ধন্যবাদ জানাব আমায় এত উদ্বুদ্ধ করার জন্য। এই বছরটা আমায় ভালো মানুষ হিসেবে এবং ভালো অ্যাথলিট হিসেবে তৈরি করেছে। দেখা হবে ২০২৫ সালে, জয় হিন্দ।'

Diamond League Final: ৯০ মিটারের স্বপ্ন ফের অধরা, অল্পের জন্য ডায়মন্ড লিগের খেতাব হাতছাড়া নীরজের
প্রথমে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে প্রথমে ৮৯-র ঘরে প্রথমবার প্রবেশ করেন। ৮৯.৩৪ মিটার থ্রো করেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়া থ্রো করেন ৮৯.৪৫ মিটারের। সেটা তাঁর মরশুমের সেরা থ্রো ছিল। এরপর তিনি লুসেন ডায়মন্ড লিগে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে মরশুমে নিজের সেরা থ্রো-র রেকর্ড ভেঙে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+