Neeraj Chopra: ডায়মন্ড ‌লিগে নিজের পারফরম্যান্সে খুশি, মানসিকভাবে শক্তিশালী থাকার বার্তা নীরজের

প্যারিস অলিম্পিক্স শুরুর আগে থেকেই নীরজ চোপড়ার চোট নিয়ে নানা জল্পনা শুরু হয়। কিন্তু চোটকে সঙ্গী করেই প্যারিস অলিম্পিক্সে নামেন এবং রুপোর পদক জেতেন নীরজ। অলিম্পিক্সের পর ভারতীয় বাকি পদকজয়ীরা বা অন্য অ্যাথলিটরা যখন ছুটি কাটাতে বা সংবর্ধনা অনুষ্ঠানে ব্যস্ত তখন একমাত্র ব্যতিক্রম নীরজ। অলিম্পিক্সের পর দেশে না ফিরে নেমে পড়লেন ডায়মন্ড লিগে।

লোজান ডায়মন্ড ‌লিগে ৯০ মিটারের লক্ষ্যপূরণ হল না নীরজের। কিন্তু মরশুমের সেরা থ্রো -টা করলেন। এই লিগে ৮৯.৪৯ মিটার থ্রো করেন নীরজ। সেইসঙ্গে ডায়মন্ড ‌লিগে দ্বিতীয় স্থানে আছেন ভারতের তারকা অ্যাথলিট। এই ডায়মন্ড লিগ তাঁর ঝুলিতে এনে দিল ৭ পয়েন্ট। লোজান ডায়মন্ড ‌লিগের নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন নীরজ।

Neeraj Chopra

লোজান ডায়মন্ড ‌লিগ শেষে নীরজ বলেন, 'আজ আমার শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে শেষ থ্রো-য়ে কেরিয়ারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স করতে পেরে আমি খুশি। শুরুটা অত্যন্ত কঠিন হলেও আমি সঠিক সময়ে প্রত্যাবর্তন করেছি। প্রতিযোগিতাটা দারুন উপভোগ করলাম। প্রথম দিকে আমার থ্রোগুলো ৮০ থেকে ৮৩ মিটারের মধ্যে ছিল। শেষ দুটো সুযোগে আমি নিজেকে আরও কিছুটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাই গুরুত্বপূর্ণ। নিজেকে মানসিক ভাবে শক্তিশালী রাখতে হবে। সব সময় লড়াইয়ের মানসিকতা নিজের মধ্যে রাখতে হয়।'

ব্রাসেলসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে নীরজ চোপড়া তাঁর স্থান নিশ্চিত করেছেন। ২৬ বছর বয়সী ক্রমতালিকায় বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

লোজান ডায়মন্ড লিগে প্রথম থ্রোয়ে ৮২.১০ মিটার ছোড়েন নীরজ চোপড়া। যা তাঁর দক্ষতা অনুযায়ী ভালো বলা যায় না। দ্বিতীয় থ্রো-তে দূরত্ব বাড়লেও নিজের সেরাটা দিতে পারেননি নীরজ। ৮৩.২১ মিটার ছোড়েন নীরজ। শেষ থ্রো-য়ে নীরজও সেরা থ্রো করেন। এ মরশুমে তাঁর সেরা থ্রো। ষষ্ঠ থ্রো-য়ে ৮৯.৪৯ মিটার ছুড়ে দ্বিতীয় হন নীরজ। অল্পের জন্য ৯০ মিটারের টার্গেট পূরণ হয়নি।

প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক জেতার পরে, নীরজ চোপড়া উল্লেখ করেছিলেন যে ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হওয়ার জন্য তাঁর চোট সমস্যা পুরোপুরি সারিয়ে ফেলা প্রয়োজন। চোট থেকে মুক্তির জন্য অস্ত্রোপচার করাবেন কিনা সেটা দলের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করতে চান।
নীরজের কুঁচকিতে চোট রয়েছে। তা নিয়েই প্যারিসে রুপো পেয়েছিলেন তিনি। অলিম্পিক্সে নীরজ ছুড়েছিলেন ৮৯.৪৫ মিটার। ৯০ মিটারের বেশি থ্রো করে প্যারিসে পাকিস্তানের নাদিম সোনা জিতেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+