Neeraj Chopra: লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান অ্যাথলেটিক্সের আসরে নেই নীরজ চোপড়া
বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন না নীরজ চোপড়া। আগামী মাসে ব্যাঙ্ককে বসতে চলেছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন না অলিম্পিকে সোনাজয়ী নীরজ। পাশাপাশি ২০২২-এর কমনওয়েলথ গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পাওয়া অবিনাশ সাবলে এই চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারছেন না।
ভারতীয় দলের কোচ রাধাকৃষ্ণাণ নায়ার বলেছেন, 'আগামী মাসে ব্যাঙ্ককে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে নীরজ চোপড়া এবং অবিনাশ সাবলেকে ভারতীয় দলের বাইরে রাখা হয়েছে।আমরা সব সময়ই নীরজ এবং বিদেশে অনুশীলন করা অ্যাথলিটদের সঙ্গে যোগাযোগ রাখছি। ইতিমধ্যেই চোটমুক্ত হয়েছেন নীরজ। গত সোমবার থেকে নিয়মিত অনুশীলন শুরু করেছেন।'

এশিয়ান গেমসে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হ্যামস্ট্রিং চোটের জন্য এশিয়াডে অংশ নিতে পারবেন না হিমা দাস। এপ্রিলে চোট হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অসমীয়া অ্যাথলিট। এখনও হিমা সুস্থ হয়ে উঠতে পারেননি।

২৩ বছরের হিমা দাস গত এশিয়ান গেমসে ৪০০ মিটার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন। চোটের জন্য গত মাসে ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে যোগ দিতে পারেননি ধিং এক্সপ্রেস।

ভারতীয় অ্যাথলেটিক্স গলের কোচ জানিয়েছেন, অ্যাথলেটিক্স ফেডারেশনের আশা ছিল, জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারবেন হিমা। সেটাই ছিল এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করার জন্য শেষ সুযোগ। কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না হিমা। বৃহস্পতিবার শুরু হয়েছে জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপ। কিন্তু চোটের জন্য এখন কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না হিমা।
চিনে এশিয়ান গেমস হওয়ার কথা ২৩ সেপ্টেম্বর থেকে। ৮ অক্টোবর পর্যন্ত চলবে। চিনের হাংঝৌয়ে এ বারের এশিয়ান গেমস হওয়ার কথা।












Click it and Unblock the Notifications