Neeraj Chopra: অলিম্পিক্স অতীত, নীরজের নতুন মিশন ডায়মন্ড লিগ, জোর কদমে শুরু প্রস্তুতি
টোকিও অলিম্পিক্সের পর প্যারিসে নীরজ চোপড়াকে নিয়ে ছিল সোনার পদকের প্রত্যাশা। কিন্ত পড়শি দেশের আরশাদ নাদিমের কাছে সোনা হাতছাড়া হয়েছে ভারতীয় তারকার। কিন্তু রুপো জিতেও ইতিহাস সৃষ্টি করেছেন নীরজ। অলিম্পিক্সের পর বাকি ভারতীয় পদকজয়ীরা যখন সংবর্ধনা নিতে বা ছুটি কাটাতে ব্যস্ত তখন ব্যতিক্রমী নীরজ।
রুপোর পদক জয়ের পরেই ফের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নীরজ। নতুন লক্ষ্যে নেমে পড়েছেন। সময় নষ্ট করতে চাইছেন না নীরজ। অলিম্পিক্স শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় তারকা অ্যাথলিট। শোনা গিয়েছিল অলিম্পিক্সের পর অস্ত্রোপচার করাতে পারেন নীরজ। কিন্তু অস্ত্রোপচার নয় নীরজের লক্ষ্য ডায়মন্ড লিগ।

২২ অগাস্ট থেকে শুরু লসানে ডায়মন্ড লিগ। সেখানেই অংশ নিতে চলেছেন নীরজ। চোট নিয়ে চিন্তা থাকলেও ফের একবার নিজের সেরাটা দিতে তৈরি নীরজ। সেই লক্ষ্যেই রয়েছেন নীরজ। শনিবার একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন নীরজ।
প্যারিসের মঞ্চে দুইবার ৯০ মিটারের বেশি থ্রো করে চমকে দেন আরশাদ নাদিম, সেই সঙ্গে সোনা জিতলেন। শেষ থ্রো-টি করেন ৯১.৭৯ মিটার। দুই বার ৯০ মিটারের বেশি থ্রো করে সোনা জিতে নেন। আরশাদ প্রসঙ্গে নীরজ বলেন,
আরশাদ খুবই পরিশ্রমী। আমি ওর সঙ্গে প্রতিযোগিতা আমি উপভোগ করি। আমি জানতাম অলিম্পিক্সের ফাইনালে ও আমাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেবে। দ্বিতীয় থ্রোয়ে আরশাদ অলিম্পিক্স রেকর্ড গড়ায় সকলের উপরেই চাপ তৈরি হয়। কিন্তু আমি যেহেতু আগেও ওর বিরুদ্ধে খেলেছিলাম, তাই বিশ্বাস ছিল টপকে যেতে পারব।'
সোনা না পাওয়ার জন্য নিজের শরীরকে দায়ী করেছেন নীরজ, তাঁর কথায়, 'আমি ভেবেছিলাম আরশাদকে টপকে যেতে পারব। কিন্ত সেদিন আমার শরীর অন্তরায় হয়ে দাঁড়াল।'টোকিও অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের ইভেন্টে ভারতকে প্রথম সোনা এলে দিয়েছিলেন নীরজ চোপড়া। প্যারিসে তাঁকে নিয়ে ছিল সোনালি প্রত্যাশা। না সোনা সোনা ধরে রাখতে পারলেন না।
রঙ বদলে পদক হল রুপোর। তবে রেকর্ড বুকে নিজের নাম আরও একবার তুললেন নীরজ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে পর পর দুইবার পদক জিতলেন।












Click it and Unblock the Notifications