এক দশকের খরা কাটিয়ে লং জাম্পে দেশকে রুপো এনে দিলেন নীনা
লং জাম্পের ফাইনালে দ্বিতীয় হয়ে দেশকে রুপো এনে দিলেন নীনা ভারাকিল। ৬.৫১ মিটার লাফ দিয়েছেন তিনি।
লং জাম্পের ফাইনালে দ্বিতীয় হয়ে দেশকে রুপো এনে দিলেন নীনা ভারাকিল। ৬.৫১ মিটার লাফ দিয়েছেন তিনি। এই নিয়ে ভারত এশিয়ান গেমস ২০১৮-য় ৪০টি পদক জিতে নিল।

এই ইভেন্টে ভিয়েতনামের তি তু তাও বুই সোনা জিতেছেন ৬.৫৫ মিটার লাফ দিয়ে। প্রথমবারেই তিনি এই উচ্চতায় ওঠেন। নীনা চতুর্থবারে ৬.৫১ মিটার লাফ দেন। ব্রোঞ্জ পেয়েছেন চিনের শাওলিং জু। তাঁর পয়েন্ট ৬.৫০ মিটার।
ভারতের আর এক লং জাম্পার জেমস নয়না কোনও পদক পাননি। তিনি ৬.১৪ মিটার লাফ দিয়ে শেষ করেন। ছয়বারের মধ্যে ২ বার তিনি সফলভাবে লং জাম্প দিয়েছেন। দশম স্থানে শেষ করেছেন তিনি।
এর আগে ২০০৬ সালে শেষবার লং জাম্পে দেশকে পদক এমে দেন অঞ্জু ববি জর্জ। তবে এদিনের জাম্পই নীনার সেরা নয়। ২ বছর আগে ৬.৬৬ মিটার জাম্প দিয়ে নিজের রেকর্ড তৈরি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications