Navdeep Singh: ‘আত্মহত্যা করে নেওয়ার কথাও শুনতেন’, জীবনের কঠিন সময়ের অজানা কথা প্রকাশ্যে আনলেন নভদীপ সিং
সদ্য সমাপ্ত প্যারিস প্যারালিম্পিক্সে রেকর্ড সংখ্যাক পদক জিতেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। ৪৭.৩২ মিটার থ্রো-র সৌজন্যে নভদীপ সিং জ্যাভলিনে সোনা জিতেছিলেন প্যারিস প্যারালিম্পিক্সে। ২৩ বছরের প্যারা অ্যাথলিট নভদীপের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। ফলে ছোট থেকেই নানা টিপ্পনী শুনতে হয়েছে তাঁকে। শুধু শারীরিক প্রতিবন্ধকতাই নয় একইসঙ্গে সামাজিকভাবে অসম্মানের শিকার হন নভদীপ।
ছোট থেকেই তাঁর উচ্চতার জন্য তাঁকে অনেকে অসম্মান করেছেন। কিন্তু প্যারিস প্যারালিম্পিক্সের মঞ্চেই যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন নভদীপ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নভদীপ তুলে ধরেছেন কীভাবে কিছু লোক তাঁর পিছে লাগতেন এবং তাঁকে একটা সময়ে আত্মহত্যা করতে বলেছিলেন। একটা সময়ে সেই সব লোকেরা নভদীপের ক্ষমতাকে অবমূল্যায়ন করত এবং তাঁকে বিভিন্নভাবে কটূক্তি করত।

একইসঙ্গে নভদীপ বলেন, 'আমার এই যাত্রায় আমার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সমর্থনেই আজ আমি এই জায়গায় রয়েছি। শুরুটা তো তিনিই করেছিলেন। আমার বাবা সব সময় তাঁর সঙ্গে থাকতেন, সব লড়াইয়ে হাত ধরতেন। এই বলে নভদীপ কাঁদতে থাকেন।' বর্তমানে নভদীপের বাবা প্রয়াত হয়েছেন।
প্যারিস থেকে ফিরে একটি সাক্ষাৎকারে নিজের প্রিয় ক্রিকেটারের নাম জানালেন নভদীপ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল ধোনি নাকি বিরাট, নভদীপের প্রিয় ক্রিকেটার কে? উত্তরে নভদীপ নাম নিলেন রোহিত শর্মার। দিল্লিতে জন্মগ্রহণকারী নভদীপের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বর্তমান ভারতের অধিনায়ক।
প্যারিস প্যারালিম্পিক সোনার পদক জয়ী ভারতীয় প্যারা অ্যাথলিট নভদীপ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বলেছিলেন, "এটি ছিল আমার দ্বিতীয় প্যারালিম্পিক্সে অংশগ্রহণ, আমি খুব চাপে ছিলাম কিন্তু সব সিনিয়র অ্যাথলিটরা আমাকে অনুপ্রাণিত করেছিলেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছি এবং শেষ পর্যন্ত, আমি একেবারে নিশ্চিন্ত ছিলাম আমার খেলার বিষয়ে।"
নভদীপের বাবা দলবীর সিং ছিলেন জাতীয় স্তরের কুস্তিগীর। নভদীপের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। তিনিও প্রথমে কুস্তির প্রশিক্ষণ নিতেন। প্যারা অ্যাথলিট সন্দীপ চৌধুরীকে দেখে প্যারা জ্যাভলিনে প্রবেশ। ২০১৬ থেকে জ্যাভলিনে আসেন নভদীপ












Click it and Unblock the Notifications