National Sports Day 2024: ভারতের সর্বকালের সেরা ১০ ক্রীড়াবিদ কারা? জানুন তাঁদের অনবদ্য পারফরম্যান্স
আগামী ২৯ অগাস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। ২০১২ সাল থেকে ভারতে ক্রীড়া দিবসের প্রচলন শুরু হয়। সেই বছর প্রথম ২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। ভারতীয় ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। মেজর ধ্যানচাঁদের জন্মদিবসেই রাষ্ট্রীয় খেল দিবস পালিত হয়। ভারতীয় ক্রীড়া ইতিহাসে এমন অনেক অ্যাথলিট আছেন যারা ব্যক্তিগত কৃতিত্বে চিরস্মরণীয় হয়ে আছেন।
মিলখা সিং থেকে নীরজ চোপড়া, পিভি সিন্ধু থেকে সুনীল ছেত্রী বা সচিন তেন্ডুলকর। ভারতে ক্রীড়া আইকনের সংখ্যা কম নয়। এই প্রতিবেদনে তুলে ধরা হল ভারতের সর্বকালের সেরা ১০ ক্রীড়াবিদের নাম এবং পারফরম্যান্স।

অলিম্পিক্স হকিতে ভারত আটটি সোনার পদক জিতেছে। বলবীর সিং সিনিয়রের নেতৃত্বে ভারত এর মধ্যে তিনটি জিতেছে। সেন্টার ফরোয়ার্ড ভারতের হয়ে ৬১টি খেলায় ২৪৬টি গোল করেছেন। স্বাধীনতার পর অলিম্পিক্সের হকিতে ভারতের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করতে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। অলিম্পিক্সেপুরুষ হকির ফাইনালে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি তাঁরই দখলে। ১৯৫২ সালের অলিম্পিক্স গেমসের ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত ৬-১ গোলে জেতে, এরমধ্যে পাঁচ গোল একাই করেন বলবীর।
মহিলা বক্সিংয়ের মেরি কম ভারতের উজ্জ্বলতম নাম। মেরি রেকর্ড ছয়বার ওয়ার্ল্ড অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তা ছাড়া মেরি কম প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি অলিম্পিক পদক জিতেছিলেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে মেরি পদক পান। যেখানে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এশিয়াড ও কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছেন মেরি।
অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টে ভারতকে প্রথম সোনা এনে দেন অভিনব বিন্দ্রা। বেজিং অলিম্পিক্সে শ্যুটিংয়ে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন অভিনব। এরপর ২০১৬ রিও অলিম্পিক্সে ১০ মিটার রাইফেল ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেন।
পিভি সিন্ধু হলেন ভারতের অন্যতম সফল ব্যাডমিন্টন খেলোয়াড়। ২৭ বছর বয়সী একমাত্র ভারতীয় যিনি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৬ এবং ২০২০ অলিম্পিক্সে সিন্ধুর ব্যাক-টু-ব্যাক পদক জিতেছেন। সিন্ধুব একমাত্র ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যার অলিম্পিক্সে দুটি পদক আছে। এশিয়াড এবং কমনওয়েলথ গেমসে একাধিক পদক জিতেছে। পিভি সিন্ধুর কেরিয়ার এখনও সমাপ্ত হয়নি। আশা করা যায় তিনি আগামীতে অনেক কিছু করবেন।
লিয়েন্ডার পেজকে ভারতের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে একজন হিসাবে বিবেচনা করা হয়। ডাবলস এবং মিক্সড ডাবলস মিলিয়ে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন লি। তাঁর সিভিতে আছে অলিম্পিক্স পদকও। ডেভিস কাপে সবচেয়ে বেশি সংখ্যক ডাবল জয়ের রেকর্ডও তার দখলে। ৪৯ বছর বয়সী নিঃসন্দেহে ভারতের তৈরি সেরা টেনিস খেলোয়াড়। সম্প্রতি বিশ্ব টেনিসে হল অফ ফ্রেম হয়েছেন।
পিটি ঊষাকে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসেবে বিবেচনা করা হয়। মহিলা এই অ্যাথলিট একটি বর্ণাঢ্য কেরিয়ারে এশিয়ান গেমসে চারটি সোনা এবং সাতটি রুপো জিতেছেন।। তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে একাধিক স্বর্ণপদকও জিতেছেন। পিটি ঊষা ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে এক সেকেন্ডের জন্য ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হন।
টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন নীরজ চোপড়া। এরপর প্যারিসে জিতেছেন রুপো। এছাড়াও ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়শিপ, থেকে এশিয়ান গেমস, কমনওয়েলথ নীরজের সাফল্য কম। নীরজকে ভারতের সেরা অ্যাথলিটদের মধ্যে একজন ধরা হচ্ছে।
ভারতীয় ক্রিকেটের ভগবান বলা হয় সচিন তেন্ডুলকরকে। তিনি দেশের অন্যতম ক্রীড়া আইকন। ২৪ বছরের কেরিয়ারে শুধু রেকর্ড গড়েছেন। জিতেছেন বিশ্বকাপ, ১০০টি শতরানের মালিক সচিন ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন। ফলে তিনিও ভারতের সেরা ক্রীড়াবিদদের মধ্যে একজন।
সুনীল ছেত্রী থাকবেন এই তালিকায়। আন্তর্জাতিক ফুটবলে ৯৪ গোল আছে তাঁর নামের পাশে, দীর্ধদিন ভারতকে নেতৃত্ব দিয়েছেন, ক্লাব ফুটবলে প্রায় সব ট্রফিই জিতেছেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications