National Sports Day 2024 Date: কবে দেশজুড়ে পালিত হয় ‘স্পোর্টস ডে’? জানুন এই দিনের গুরুত্ব ও ইতিহাস
প্রতি বছর ২৯ অগাস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশানাল স্পোর্টস ডে বা রাষ্ট্রীয় খেল দিবস। সারা দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে এই দিনটা আবেগের এবং সম্মানের দিন। রাজধানী দিল্লি সহ সারা দেশে সাড়ম্বরে পালন করা হয় এই স্পোর্টস ডে। কিন্ত কেন এই দিনেই স্পোর্টস ডে পালন করা হয় ভারতে? এই দিনটির গুরুত্ব পা কী? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ভারতীয় খেলাধুলার অন্যতম জনক হিসেবে পরিচিত মেজর ধ্যানচাঁদ। কিংবদন্তি এই হকি খেলোয়াড়ের জন্মদিবস ২৯ অগাস্ট। তাঁর প্রতি সম্মান জানাতেই ২৯ অগাস্টকে স্পোর্টস ডে হিসেবে পালন করা হয় দেশে। এই দিনেই বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের কৃতিদের সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

শুধু ক্রীড়াবিদ নয়, একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে খেলার প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াতেও এই দিনটিকে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে ক্রিকেটে জনপ্রিয়তা থাকলেও অন্য খেলাধুলার প্রতি মানুষের উৎসাহ কিছু কম। তাই সব খেলাধুলার প্রতি জন সাধারণের উৎসাহ বৃদ্ধিতে তৎকালীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় খেল দিবস দেশজুড়ে ২৯ অগাস্ট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় খেলাধুলায় মেজর ধ্যানচাঁদের অবদান আসামান্য। তাঁকে ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে একজন গন্য করা হয়। তাঁর নেতৃত্বে ভারতীয় হকি দল ১৯২৮, ১৯৩২, ১৯৩৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক্সে সোনা জেতে ভারতীয় দল। পরাধীন ভারতে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে খেলতে শুরু করেন ধ্যানচাঁদ। ১৯২৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ২২ বছর ধরে তাঁর কেরিয়ার চলেছিল। এই সময়কালে ১৮৫ ম্যাচে ৪০০ গোল আছে তাঁর। ১৯৫৬ সালে তাঁকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়।
এই দিনেই সরকারের পক্ষ থেকে অর্জুন, দ্রোণাচার্য, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন( রাজবী খেলরত্ন)পুরস্কার প্রদান করা হয়।












Click it and Unblock the Notifications