National Games 2025: টিটিতে সোনা জয় বাংলার পুরুষ ও মহিলা দলের, সাফল্যের রহস্য ফাঁস করলেন মৌমা

জাতীয় গেমসের টেবল টেনিসে দাপুটে পাফরফরম্যান্স বাংলা মহিলা দলের। ফাইনালে মহারাষ্ট্রকে হারিয়ে সোনা জিতলেন সুতীর্থা মুখোপাধ্যায়-ঐহিকা মুখোপাধ্যায়রা। ৩-১ ফলে জয় পেয়ে সোনা জিতল বাংলার মহিলা টেবল টেনিস দল। পাশাপাশি সোনা জিতল বাংলার পুরুষ দলও।

ফাইনালে উঠায় একটি পদক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলা দলের। কিন্তু সুতীর্থা-ঐহিকাদের ঘিরে ছিলে সোনার প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ করলেন বাংলার মেয়েরা। মহারাষ্ট্র এই প্রতিযোগিতার অন্যতম কঠিন প্রতিপক্ষ। ফল তাদের বিরুদ্ধে ম্যাচটা সহজ ছিল না বাংলার জন্য। কিন্তু ৩-১ ফলে জয় তুলে নিয়ে সোনার পদক নিশ্চিত করল বাংলার মহিলা টিটি দল।

ম্যাচ শুরুর আগে দুই দলের প্রতিযোগীদের শুভেচ্ছা জানান আইওএ প্রেসিডেন্ট তথা কিংবদন্তি অ্যাথলিট পিটি উষা। বিগত কয়েক বছর ধরেই সুতীর্থা এবং ঐহিকা জুটি বিশ্ব মঞ্চে ভালো পারফরম্যান্স করে আসছেন এবং পদকও জিতছেন। দলগত ইভেন্টে আগের সুতীর্থা এবং ঐহিকার সঙ্গে ছিলেন অভিজ্ঞ মৌমা দাসও। তিনি অবশ্য আগের ম্যাচগুলি খেললেও ফাইনাল ম্যাচে খেলেনি। সঠিক কম্বিনেশনের লক্ষ্যেই মৌমা নিজেকে ব্রাত্য করে নেন ফাইনাল ম্যাচ থেকে।

সোনার পদক জয়ের পর উত্তরাখণ্ড থেকে ফোনে ওয়ান ইন্ডিয়াকে মৌমা বলেন, খুবই ভালো লাগছে সোনা জিততে পেরে। কারণ প্রতিযোগি্তার মান অত্যন্ত কঠিন ছিল। তার উপর ফাইনালে প্রতিপক্ষ দল ছিল মহারাষ্ট্র। ফলে ম্যাচ কখনই সহজ ছিল না। কিন্ত আমরা ভালো খেলেছি এবং জয় পেয়েছি ভালো লাগছে।

কেন ফাইনাল ম্যাচে খেললেন না মৌমা, এই প্রশ্নের উত্তরে মৌমা বলেন, আমরা সবাই সবার সঙ্গে খেলতে প্রস্তুত থাকি। কিন্তু ফাইনালে সঠিক কম্বিনেশনের জন্য আমি খেলিনি। আগের ম্যাচগুলোয় খেলেছি। সুতীর্থা-ঐহিকাদের পারফরম্যান্স প্রসঙ্গে মৌমা বলেন, আমাদের এবার খুবই শক্তিশালী, সবাইকে পাওয়া গিয়েছে।
বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র! ৪০ বছর বয়সে এসেও জাতীয় গেমসে অংশ নিয়েছে মৌমা। তাঁর কথায়, খেলার প্রতি ইচ্ছা এবং পরিবারের প্রতি সমর্থন থাকার জন্যই এটা সম্ভব হতে পেরেছে।

মহিলাদের পাশাপাশি পুরুষ দলও সোনা জিতেছে মহারাষ্ট্রকে ৩-০ ফলে হারিয়ে। বাংলা দলে ছিলেন আকাশ পাল, অনির্বাণ ঘোষ, রঞ্জিত ভঞ্জ, অনিকেত সেন। ফলে একই দিনে সোনা জিতে বাংলার গর্ব বৃদ্ধি করলেন টিটি তারকারা। বাংলা পুরুষ দলের জয়ের সাক্ষী থাকলেন সুতীর্থা-ঐহিকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+