National Games 2025: জাতীয় গেমসে যোগাসনে রুপোর পর সোনা সাথীর, আর্থিক প্রতিবন্ধকতা জয় করে দুরন্ত সাফল্য
National Games 2025: উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলার সোনালি সাফল্য এবার যোগাসনে। তার মধ্যে ধারাবাহিকতা দেখিয়ে দুরন্ত সাফল্য সাথী মণ্ডলের।
ট্র্যাডিশনাল যোগাসনে গতকাল সাথী জিতেছিলেন রুপো। আজ রিদমিক পেয়ারে তিনি সর্বশ্রী মণ্ডলের সঙ্গে মিলে নিলেন সোনার দখল।

সাথীর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা কেন্দ্রের পূর্ব সাতগেছিয়া গ্রামে। সাতগাছি গ্রাম পঞ্চায়েতের ঢিল ছোড়়া দূরত্বে। সাথীর বাবা শ্যামল মণ্ডল পেশায় টোটো চালক। মা কর্মরত একটি নার্সিংহোমে। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি আকৃষ্ট সাথী।
প্রথমে নিজের গ্রামে, পরবর্তীকালে ত্রিবেণীতে স্বপ্না পালের কাছে প্রশিক্ষণ নিয়েছেন সাথী। অংশ নিয়েছেন খেলো ইন্ডিয়া গেমস-সহ জাতীয় স্তরের নানা প্রতিযোগিতায়। তবে আর্থিক প্রতিবন্ধকতায় বিদেশে ট্রেনিং বা প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্য পূরণ হয়নি।
এবার জাতীয় গেমসে সোনা-সহ জোড়া পদক নিশ্চিতভাবেই সাথীর কেরিয়ারে সেরা সাফল্য। আর্থিক প্রতিকূলতা মেয়ের স্বপ্নপূরণে যাতে অন্তরায় না হয় সে কারণে সব সময় সচেতন থেকেছেন সাথীর বাবা-মা। নানা প্রতিকূলতা পেরিয়ে প্রশিক্ষণ জারি রাখার বন্দোবস্ত করেছেন। সাথী পেয়েছেন কোচ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতাও।
এবারের জাতীয় গেমসে পদকজয়ীদের চাকরির আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। সাথী জোড়া পদক জেতায় আশায় বুক বাঁধছে পরিবার। সাথীর বাবা শ্যামল মণ্ডল জানালেন, খুব ভালো লাগছে। রাজ্য সরকারের তরফে চাকরির বন্দোবস্ত করা হলে তা সাথীর আগামীর স্বপ্নপূরণে সহায়ক হবে।
ট্র্যাডিশনাল যোগাসনে সোনা জিতেছেন ঋতু মণ্ডল। রুপো জেতেন সাথী মণ্ডল। রিদমিক পেয়ারে সোনা সাথী ও সর্বশ্রীর। আর্টিস্টিক সিঙ্গলে সোনা জিতেছেন শিল্পা দাস।
এদিকে, লন বোলিংয়ে বাংলা উইমেন সিঙ্গল ও উইমেন ফোরসের ফাইনালে উঠেছে। পুরুষদের ট্রিবলস ও পুরুষদের অনূর্ধ্ব ২৫ বিভাগে বাংলা জিতেছে ব্রোঞ্জ। মেয়েদের হকিতে বাংলা ১-০ গোলে এদিন হারাল ওডিশাকে।
যদিও মেয়েদের ফুটবলে বাংলাকে ৪-১ গোলে হারিয়েছে হরিয়ানা। মেয়েদের সাঁতারে কর্ণাটককে ১৫-১১ ব্যবধানে হারিয়ে বাংলা ব্রোঞ্জ জিতেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications