National Games 2025: প্রণতি জিতলেন সোনা, জিমন্যাস্টিক্সে পদক সংখ্যা বৃদ্ধি বাংলার, সাফল্য অব্যাহত টিটিতে

জাতীয় গেমসে বাংলার সাফল্যের ধারা অব্যাহত। বুধবার জিমন্যাস্টিক্সে এল চারটি পদক। উত্তরাখণ্ডের মাটিতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের বিভাগে সোনা জিতলেন বাংলার প্রণতি দাস। গতকালই বাংলার মহিলা দল সোনা জিতেছিলেন। মঙ্গলবারের পর বুধবারও বাংলার জিমন্যাস্টরা সাফল্য পেলেন।

সকালটা শুরু হয়েছিল জিমন্যাস্টিক্সে পদক জয়ের মধ্য দিয়েই। মিক্সড পেয়ারে সোনা জিতলেন আব্দুল্লা চৌধুরি এবং শাহিনা গুপ্তা জুটি। এই জুটি ১৬.৩০ স্কোর করে সোনা জিতে নেন। এর পর সময় যত এগিয়েছে ততই বাংলার পদকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরপর মাঝিদা খাতুন অ্যারোবিক জিমন্যাস্টিক্সে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে ১৬.৩৫ স্কোর করে রুপো জেতেন। কিছুক্ষণের মধ্যে ব্রোঞ্জ আসে বাংলার ঘরে।

অ্যারোবিক জিমন্যাস্টিক্সে পুরুষদের ইভেন্টে অনিকেত চক্রবর্তী ১৭.১৫ স্কোর করে ব্রোঞ্জ জেতেন। এরপর সন্ধ্যায় আসে স্বর্ণালী সেই মুহূর্ত। মাটিতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের বিভাগে সবাইকে পিছনে ফেলেন সোনা জিতলেন বাংলার প্রণতি। ১০.৩০০ স্কোর করেন প্রণতি দাস। গতকাল দলগত ইভেন্টেও সোনা জয় করেছিলেন এবার ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতলেন। ২০১১ সাল থেকে জাতীয় গেমসে অংশ নিচ্ছেন প্রণতি।

জিএফআই অফিসিয়াল হিসাবে উত্তরাখণ্ডে গিয়েছেন অনুপ কুণ্ডু। রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার যুগ্ম সচিবও। তিনিও দলের এই পারফরম্যান্সে দারুন খুশি। উল্লেখ্য, র্টিস্টিক জিমন্যাস্টিক্সের বাংলার সোনাজয়ী দলে ছিলেন প্রণতি দাস, বিদিশা গায়েন, প্রতিষ্ঠা সামন্ত, ঋতু দাস ও জিনিয়া দেবনাথ। অন্যবার ছয় অংশ নিলেও এবার নিয়ম পরিবর্তন হয়েছে।। এবার থেকে আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থার নতুন নিয়ম অনুযায়ী দলে থাকছেন পাঁচজন সদস্য।

এদিকে বুধবারও আরও কিছু পদক এল বাংলার ঘরে। টেবল টেনিসে মিক্সড ডাবলসে পদক নিশ্চিত করলেন ঐহিকা মুখোপাধ্যায় এবং অনির্বাণ ঘোষ জুটি। তারা ফাইনালে জায়াগ করে নিয়েছেন। অন্যদিকে মহিলাদের ডাবলসে ব্রোঞ্দ জিতলেন মৌমা দাস এবং ঐহিকা মুখোপাধ্যায় জুটি। জুডোতে ব্রোঞ্জ জিতলেন শানসা সরকার। সব মিলিয়ে বাংলা এবার জাতীয় গেমসে ভালোই পদক জিতছে।
এখনও দুই দিন বাকি আছে। ফলে বাংলার পদকে সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+