National Games 2025: জাতীয় গেমসের শাহি সমাপ্তি, বাংলায় মেগা ইভেন্ট আয়োজনই এবার পাখির চোখ বিওএ-র
শুক্রবার সমাপ্ত হল জাতীয় গেমসের। গত ২৮ জানুয়ারি থেকে দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদুনে শুরু হয়েছিল জাতীয় গেমসের আসর। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হল ৩৮তম জাতীয় গেমসের। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, আইওএ প্রেসিডেন্ট পিটি উষা সহ বিশিষ্ট ব্যক্তিরা।
আইওএ সভাপতি পিটি উষা আনুষ্ঠানিকভাবে গেমসের সমাপ্তি ঘোষণা করেন। ২০২৭ সালে জাতীয় গেমসের আয়োজক মেঘালয়। সেই রাজ্যের গেমস কমিশনারের হাতে মশাল তুলে দেন উষা। সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের অনেকটা অংশ নিয়েই ছিল অলিম্পিক্স আয়োজনের প্রসঙ্গ। সমাপ্তি অনুষ্ঠানে এসে অমিত শাহের কথা সেই সেই অলিম্পিক্স আয়োজনের প্রসঙ্গ বার বার উঠে এল।

১৬টি সোনা-সহ মোট ৪৭টি পদক নিয়ে শেষ করেছে অষ্টম স্থানে।এবারের জাতীয় গেমস থেকে বাংলার সবচেয়ে বেশি ১২টি পদক এলো জিমন্যাস্টিক্সে থেকে। পাঁচটি করে সোনা ও রুপো এবং ২টি ব্রোঞ্জ। এবার বাংলাও জাতীয় গেমস আয়োজনের জন্য তৎপর। ২০২৭ সালের জাতীয় গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে মেঘালয়। সদ্য নির্বাচনের মাধ্যমে পালা বদল ঘটেছে বিওএ-তে। বর্তমান বিওএ শাসক গোষ্ঠী চাইছেন ২০২৯ সালের জাতীয় গেমস আয়োজন করতে।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিওএ সভাপতি চন্দন রায় চৌধুরি বলেন, আমরা সদ্য দুই মাস হল দায়িত্বে এসেছি। জাতীয় গেমসের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছি। আমরা জাতীয় গেমস আয়োজন করার উদ্যোদ নেব। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলব।
একইসঙ্গে তিনি বলেন, জাতীয় গেমসের মতো বৃহৎ ইভেন্ট আয়োজন সহজ কাজ নয়। বিভিন্ন স্তরে যোগাযোগ রেখে চলতে হয়। বিভিন্ন রাজ্যকে পাশে পেতে হয়। আশা করি সুযোগ পেলে সেই কাজও করতে পারব।
১৯৮৫ সাল থেকে আধুনিক জাতীয় গেমস শুরু হওয়ার পর থেকে এক বারও এই প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি বাংলা। চার বছর পরে জাতীয় গেমসের জন্য জোরকদমে ঝাঁপাতে চাইছে বিওএ।চন্দন রায়চৌধুরি আরও বলেন, আমরা মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এখনও কথা হয়নি। সরকার আগেই পজকজয়ীদের চাকরি দেবে বলে ঘোষণা করেছিল আমরা সেই মতো তালিকা সরকারের কাছে পাঠিয়ে দেব।












Click it and Unblock the Notifications