সেমিফাইনালে উঠলেন সিন্ধু, শেষ আটে সাইনাও - জয় পরাজয় ছাপিয়ে মুখ্য হয়ে উঠল চুড়ান্ত অব্যবস্থা
৮৩তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন পিভি সিন্ধু। চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালও কোয়ার্টারেফাইনালে উঠেছেন।
পর পর দুটি ম্যাচ স্ট্রেট গেমে জিতে ৮৩তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন অলিম্পিকে রৌপ্য পদকজয়ী পিভি সিন্ধু। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথমে কোর্ট খারাপ থাকায় খেলতে রাজি ননি চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল। পরে অবশ্য সাই ম্য়াচ জিতে শেষ আটে পৌঁছে গেলেন তিনিও।

তবে জয় পরাজয়ের হিসেব ছাপিয়ে বৃহস্পতিবার জাতীয় চ্যাম্পিয়নশিপে আয়োজকদের ব্যর্থতাই মুখ্য আলোচনার বিষয় হয়ে উঠল। শুধু সাইনার ম্যাচই নয়, সেই সঙ্গে অসম ব্যাডমিন্টন অ্যাকাডেমির এবড়ো খোবড়ো কোর্টের জন্য মোট তিনটি প্রি-কোয়ার্টারফাইনাল ম্যাচ বাতিল করতে হয়।
পুরুষদের সিঙ্গলস ম্যাচে শীর্ষ বাছাই সমীর ভার্মা এই এবড়ো খেবড়ো কোর্টে খেলতে গিয়ে চোটের শিকার হন। এরপরই বেঁকে বসেন সাইনা। শেষ পর্যন্ত কাঠের তক্তা ফেলে নতুন করে কোর্ট বানানো হয়।
শীর্ষ বাছাই সিন্ধু এদিন কোয়ার্টারফাইনালে রিয়া মুখোপাধ্যায়কে মাত্র ২৮ মিনিটেই ২১-১৬, ২১-৭ ফলে পরাজিত করেন। তাঁকে খেলতে হবে স্থানীয় তারকা অস্মিতা চালিহার বিরুদ্ধে। রাতের দিকে শ্রুতি মুন্দাদা-কে ২১-১১,২১-১০ ফলে পরাজিত করে শেষ আটে পৌঁছান সাইনাও। সেমিফাইনালে ওঠার পথে শুক্রবার তাঁর সামনে বাধা নেহা পন্ডিত।
সাইনার স্বামী তথা প্রতিযোগিতার তৃতীয় বাছাই পারুপল্লি কাশ্য়পও রাহুল যাদবকে ২০-২২, ২১-১৭, ২১-১৭ ফলে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। তাঁকে খেলতে হবে তরুণ শাটলার লক্ষ্য সেন-এর বিরুদ্ধে। আর্যমান ট্যান্ডনকে ২১-১৪, ২১-১০ ফলে পরাজিত করে শেষ চারে পৌঁছান লক্ষ্য।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications