Paris Olympics 2024: আন্তর্জাতিক মঞ্চে ভারত, অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের জন্য দেশবাসীকে বিশেষ অনুরোধ মোদীর
দেশের মুখ উজ্জ্বল করার গুরু দায়িত্ব নিয়ে অলিম্পিকে গিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা। তাঁদের সাফল্যের জন্য উৎসহ দিন। দেশবাসীকে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনের পর দ্বিতীয়বার দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মনকি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিভাবান খেলোয়াড়রা তেরঙ্গা নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। ভারতের হয়ে খেলবেন একাধিক খেলোয়াড়। দেশবাসীর উচিত তাঁদের উৎসাহ দেওয়া। সেকারণে মন কি বাত অনুষ্ঠানে তিনি দেশবাসীকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আর্জি জানিয়েছেন।

আজ অর্থাৎ রবিবার ২৮ জুলাই একাধিক ভারতীয় খেলোয়াড় নামছেন অলিম্পিকের প্রতিযোগিতায়। তাই আগে থেকেই তাঁদের উৎসাহ দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের শতাধিক দেশ থেকে খেলোয়াড়রা অংশ নিয়েছেন সেই অলিম্পিকে। ভারতীয় খেলোয়ড়াও রয়েছেন সেখানে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা খেলোয়াড়দের পাঠানো হয়েছে অলিম্পিকে। ভারতের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব একটা বড় সুযোগ তাঁরা তাতে কোনও সন্দেহ নেই। এদিন মন কি বাত অনুষ্ঠানে এক ঝাঁক খেলোয়াড়ের নাম করেছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগেও মনকি বাত অনুষ্ঠানে অলিম্পিকের খেলোয়াড়দের নিয়ে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিও অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের কথা বলেছিলেন তিনি। ভারতীয় খেলোয়াড়রা ৯০০টি ইভেন্টে যোগ দিয়েছিলেন। মহিলা এবং পুরুষ বিভাগে ভাল সাফল্য পেয়েছিল টেবিলটেনিস খেলোয়াড়রা।
এছাড়াও কুস্তি, বক্সিং এবং ভারোত্তলনেও ভাল খেলেছিল ভারতীয় খেলোয়াড়রা। ভারতীয় শ্যুটাররাও টোকিও অলিুম্পিকে ভাল ভল করেছিল বলে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে যাঁরা গোটা দেশের হয়ে লড়াইয়ে করছেন তাঁরা তাই গোটা দেশের উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সেকারণে তিনি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications