Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Paralympics 2024: ‘শুধু পদক জয়, মানসিকতাতেও বদল এনেছেন’, নভদীপ-অবনীদের বার্তা মোদীর, দেখুন ভিডিও

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় প্যারা অ্যাথলিটদের সাফল্য গর্বিত করেছে গোটা দেশকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নিজের বাস ভবনে ডেকেছিলেন প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের। দেশের প্যারা অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। একাধিক প্যারা অ্যাথলিটের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। শুক্রবার পিএমও-র পক্ষ থেকে প্যারালিম্পিয়ানদের সঙ্গে মোদীর কথা বার্তার ভিডিও প্রকাশ করা হল।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্যারালিম্পিয়ানদের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়ার প্রধান দেবেন্দ্র ঝাঝরিয়া। কিন্তু অবনী-নভদীপদের সঙ্গে মোদীর কী কথা হয়েছিল? সেটা জানা যায়নি। অবশেষে সেই বিষয়টি প্রকাশ্যে এল।

Narendra Modi

মোদী প্যারালিম্পিয়ানদের বলেছেন, আপনারা সকলেই শুধু পদকই জেতেননি, মানসিকতাও বদলে দিয়েছেন। আজকাল গেমসে পদক এবং সবকিছুরই অনেক গুরুত্ব রয়েছে এবং প্রকৃতপক্ষে গণনা করা হয়। ১৪০ কোটির জনসংখ্যার দেশে আপনারা মান‌সিকতায় বদল এনেছেন। এখন গেমসে শুধু ভারত খেলতে নয় পদক জয়ের জন্য যায়।'

একইসঙ্গে মোদী বলেন, 'আমি একজন অংশগ্রহণকারী নই, কিন্তু একজন পারফরম্যার' - এই মানসিকতা একটি দেশের শক্তিতে পরিণত হয় এবং আপনারা সেই শক্তিতে একটি নতুন জোয়ার এনেছেন। আপনার কৃতিত্বের জন্য অভিনন্দন এবং আমি আপনাদের এই মেজাজ দেখে খুবই খুশি ও গর্বিত।'

প্যারিস প্যারালিম্পিক সোনার পদক জয়ী ভারতীয় প্যারা অ্যাথলিট নভদীপ সিং বলেছেন, "এটি ছিল আমার দ্বিতীয় প্যারালিম্পিক্সে অংশগ্রহণ, আমি খুব চাপে ছিলাম কিন্তু সব সিনিয়র অ্যাথলিটরা আমাকে অনুপ্রাণিত করেছিলেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছি এবং শেষ পর্যন্ত, আমি একেবারে নিশ্চিন্ত ছিলাম আমার খেলার বিষয়ে।"


পদক বিজয়ী যোগেশ কাঠুনিয়া বলেন, 'বর্তমান সরকার খেলাধুলার উন্নতির জন্য যে প্রকল্পগুলি চালু করেছে তার জন্য আমি আপনাকে কৃতিত্ব আপনাকে দিতে চাই। এরমধ্যে আছে টপস, খেলো ইন্ডিয়া। আপনার কারণেই আমরা ২৯টি পদক জিততে পেরেছি। আমাদের সবার পাশে আপনি ছিলেন সব সময়। কিন্তু আমাদের জন্য, প্রধানমন্ত্রী মানে পরম মিত্র।"


এ বার প্যারালিম্পিকে ৮৪ প্যারা অ্যাথলিট গিয়েছিলেন ভারত থেকে। ভারত প্যারালিম্পিক্সে ২৯ পদক জিতেছে। এর মধ্যে রয়েছে সাতটি সোনা, নয়টি রূপো, ১৩টি ব্রোঞ্জ পদক। দেশের জন্য সবথেকে সফলতম প্যারা অলিম্পিক গেল প্যারিসে। চিন, ব্রিটেন, আমেরিকার মত দেশকে হারিয়ে সোনার পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।২৯টি পদক নিয়ে পদক তালিকায় ভারতের স্থান ১৮।


উল্লেখ্য, প্যারিস গেমস থেকে ভারতীয় অ্যাথলিটরা দেশে ফেরার পরও তাঁদের সঙ্গে দেখা করেছিলেন মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+