কার্লসেনকে হারানো তরুণ দাবাড়ুকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কার্লসেনকে হারানো তরুণ দাবাড়ুকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দেওয়া ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্ধাকে অনবদ্য কৃতিত্ব অর্জনের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ বছর বয়সী দাবাড়ুর উদ্দেশ্যে নিজের শুভেচ্ছা বার্তায় মোদী লিখেছেন, "আমরা প্রত্যেকে তরুণ প্রজ্ঞানন্ধার সাফল্য উপভোগ করছি। বিখ্যাক চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে জয়ের কৃতিত্বের জন্য গর্বিত। প্রতিভাবান প্রজ্ঞানন্দের ভবিষ্যতের জন্য আমার শুভ কামনা রইল।"

কার্লসেনকে হারানো তরুণ দাবাড়ুকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

অনলাইন র্যাপিড দাবার টুর্নামেন্ট এয়ারথিংস মাস্টার্সের অষ্টম রাউন্ডে কার্লসেনকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেন প্রজ্ঞানন্ধা। প্রতিযোগীতার অষ্টম রাউন্ডে তামিলনাড়ুর এই তরুন তুর্কী কালো ঘুঁটিয়ে নিয়ে ৩৯ চালে টারাশ ভ্যারিয়েশনে হারান কার্লসেনকে। এর ফলে জয়ের ছন্দে ইতি পড়ে বিশ্বের এক নম্বর তারকার।এই প্রতিযোগীতায় ১৬ বছরের তরুণ হারিয়েছেন আর্মেনিয়ান গ্র্যান্ডমাস্টার লেভন অ্যারোনিয়ানকেও।

কার্লসেনকে হারালেও এই প্রতিযোগীতায় খুব ভাল পারফর্ম করতে পারেননি তরুণ গ্র্যান্ডমাস্টার। এয়ারথিংস মাস্টার্সের নক আউট রাউন্ডে জায়গা করে নিতে পারেননি তিনি। রাউন্ড রবিন পর্যায় থেকে প্রথম আট জন নক আউট পর্বে জায়গা করে নেয়। প্রথম আটে নিজের জায়গা করতে পারেননি আর প্রজ্ঞানন্ধা। একাদশ স্থানে শেষ করেন তিনি। যদিও এই প্রতিযোগীতা থেকে তামিলনাডুর প্রতিযোগীর একমাত্র প্রাপ্তন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনের বিরুদ্ধে জয়। এটাই কার্লসেনের বিরুদ্ধে তাঁর প্রথম জয়।

এ ছাড়াও দশম রাউন্ড এবং দ্বাদশ রাউন্ডে প্রজ্ঞানন্ধা পরাজিত করেছেন রুশ গ্র্যান্ডমাস্টার আন্দ্রে এসিপেঙ্কো এবং রুশ মহিলা গ্র্যান্ডমাস্টার আলেক্সজান্ডার কস্তেনিউককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+