ডোপিং রুখতে অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রাম চালু নাডা-র
চলতি বছর ভারতে ডোপিং-র ঘটনা বেড়ে যাওয়ায় ২০২০ টোকিও অলিম্পিকের আগে অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রাম চালু করল ন্যাশনাল অ্য়ান্টি ডোপিং এজেন্সি বা নাডা।
চলতি বছর ভারতে ডোপিং-র ঘটনা বেড়ে যাওয়ায় ২০২০ টোকিও অলিম্পিকের আগে অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রাম চালু করল ন্যাশনাল অ্য়ান্টি ডোপিং এজেন্সি বা নাডা। এই কর্মসূচিতে দেশের অ্যাথলিটদের ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি নির্ধারিত টেস্টগুলি করানো হবে বলে জানানো হয়েছে।

বলিউড তারকা সুনীল শেট্টিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেছেছে দেশের ন্যাশনাল অ্য়ান্টি ডোপিং এজেন্সি বা নাডা। একই সঙ্গে তারা জানিয়েছে, চলতি বছর দেশের ১৫০ জন অ্যাথলিট ডোপিং-এর পরীক্ষায় অংশ নেননি। এর এক তৃতীয়াংশ স্থান বডি-বিল্ডাররা দখল করেছেন বলে নাডার তরফে জানানো হয়েছে। তবে নতুন কর্মসূচিতে দেশের প্রত্যেক অ্যাথলিটকে অংশ নিতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
২০২০ টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে সবার আগে ওই প্রতিযোগিতায় অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রামে অন্তর্ভূক্ত করা হবে। পরে জাতীয় ও রাজ্যস্তরের অ্যাথলিটদের ডোপ পরীক্ষা হবে বলে জানিয়েছে নাডা। তাদের বক্তব্য, এই নতুন পরীক্ষা অ্যথলিটদের সারা শরীর স্ক্যান করতে সক্ষম। কোনও ক্রীড়াবিদ নিষিদ্ধ ওষুধ নিলে তাঁর শরীরের প্যারামিটারে পরিবর্তন আসবে। অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রামের মাধ্যমে সেই পরিবর্তন ধরা সম্ভব বলে জানিয়েছে ন্যাশনাল অ্য়ান্টি ডোপিং এজেন্সি বা নাডা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications