Vinesh Phogat: ‘আমার লড়াই সবে শুরু’, অবসর ভেঙে ফের কুস্তিতে ফিরছেন ভিনেশ ফোগাট?
প্যারিসে পদক জিততে না পারলেও ভিনেশ ফোগাটকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা কোনও অংশে কম নেই দেশবাসীর ইতিমধ্যে দেশে ফিরে বহু জায়গায় সম্মান পেয়েছেন ভিনেশ। প্যারিসে পোডিয়ামে উঠতে না পারলেও তাঁকে পদকজয়ীদের মতোই সম্মান জানানো হচ্ছে। এবার সোনার পদকও পেলেন ভিনেশ।
হরিয়ানার খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে রোহতকে সংবর্ধনা দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। এই সংবর্ধনায় ভিনেশকে সোনার পদক দেওয়া হয়েছে। অলিম্পিক্সের মতোই ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের এই পদকের। খাপ পঞ্চায়েতের সভাপতি তথা বিধায়ক সোমবীর সাঙ্গয়ান সহ বিশিষ্ট ব্যক্তিরা ভিনেশ ফোগাটের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশে ফেরার পর পদকজয়ীদের যেভাবে বরণ করে নিয়েছিলেন দিল্লির ক্রীড়াপ্রেমী মানুষ, ঠিক একইভাবে রাজকীয়ভাবেই স্বাগত জানানো হয় ভিনেশকেও। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে ওঠেছিলেন ভিনেশ। ফলে তাঁকে নিয়ে এখনও চলছে সংবর্ধনার পর্ব।
মানুষের এই ভালোবাসা প্রসঙ্গে ভিনেশ আরও বলেন, দেশে ফেরার পরে এখানে যেভাবে সমস্ত ভালবাসা এবং সমর্থন পাচ্ছি তাতে আমি সম্মানিত, আমি মনে করি আমি খুব ভাগ্যবান। যেকোনো পদকের উর্ধ্বে এই সম্মানের জন্য আমি চিরকাল ঋণী থাকব দেশের মানুষের কাছে, তারা যেভাবে আমাকে সম্নান দিয়েছেন তার জন্য।'
প্যারিস থেকে পদক জিততে পারেনি, কিন্তু দেশে ফিরে পদকজয়ীদের সমান মর্যাদাই পাচ্ছেন ভিনেশ ফোগাট। দেশে ফেরার পর থেকে তাঁকে ঘিরে চলছে উন্মাদনা এবং সংবর্ধনা পর্ব।
Paris Olympics: ধোনির থেকে পেয়েছেন শিক্ষা, চাকরির থেকেও স্বপ্নিল বেশি গুরুত্ব দিয়েছেন খেলাকেলড়াই
অলিম্পিক্সের বাতিল হওয়ার পর অবসর নেন ভিনেশ ফোগাট। তবে অবসর ভেঙে কুস্তিতে ফিরবেন কিনা তা চূড়ান্ত নয়। কুস্তির ম্যাট ছেড়ে কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভিনেশ ফোগাট? দিন কয়েক আগে সেরকম জল্পনা শোনা গিয়েছিল। তা যেন এবার ক্রমেই পোক্ত হচ্ছে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেন ভিনেশ। তবে অবসর ভেঙে কুস্তিতে ফিরবেন নাকি নামবেন রাজনীতির ময়দানে তার উত্তর দেবে সময়ই।












Click it and Unblock the Notifications