ইতিহাস তৈরি হল না, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারলেন না মুরলী শ্রীশঙ্কর
ইতিহাস তৈরি হল না, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারলেন না মুরলী শ্রীশঙ্কর
বিশ্ব অ্যাথলেটিক্স-এর ফাইনালে ১২ জনের মধ্যে সাত নম্বরে শেষ করলেন ভারতের প্রতিযোগী মুরালী শ্রীশঙ্কর। রবিবার ফাইনাল ইভেন্টে সর্বোচ্চ ৭.৯৬ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছেন তিনি। প্রথম প্রচেষ্টাতেই এই দূরত্ব মুরলী অতিক্রম করেছেন। পরবর্তী দু'টি সফল প্রচেষ্টায় তিনি অতিক্রম করেছেন যথাক্রমে ৭.৮৯ মিটার এবং ৭.৮৩ মিটার।

কেরলের পালাকাড় থেকে উঠে আসা এই অ্যাথলিট প্রথম প্রচেষ্টার সৌজন্য লিড পেলেও তা ধরে রাখতে পারেননি কারণ। আমেরিকায় আয়োজিত এই ইভেন্টে অন্যান্য প্রতিযোগীরা তাঁকে ছাপিয়ে যান। এই ইভেন্টে সোনা জিতেছেন চিনের জিয়ানান ওয়াং। তিনি ৮.৩৬ মিটার লাফিয়ে সোনা নিশ্চিত করেছেন। শেষ প্রচেষ্টায় লিড পান ওয়াং। এই ইভেন্টে রূপো জিতেছেন গ্রীসের মিলটিয়াডিস টেনটোগ্লউ। তিনি এক লাফে অতিক্রম করেন ৮.৩২ মিটার দূরত্ব। ৮.১৬ মিটার দূরত্ব অতিক্রম করার ফলে এই ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন সুইৎজারল্যান্ডের সিমন হ্যামার।
প্রথম ভারতীয় পুরুষ লং-জাম্পার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন শ্রীশঙ্কর। যোগ্যতা অর্জনকারী পর্বে ৮ মিটার লাফিয়ে তিনি ফাইনাল ইভেন্টে খেলার ছাড়পত্র পান। এই ইভেন্টে জাতীয় স্তরে রেকর্ড হোল্ডার কেরলের অ্যাথলিট। এপ্রিল মাসে ফেডারেশন কাপে ৮.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। প্রথম ভারতীয় লং জাম্পার হিসেবে ফাইনাল ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন অঞ্জু ববি জর্জ। পুরুষ এবং মহিলা মিলিয়ে তিনিই প্রথম যিনি এই ইভেন্টের ফাইনালে অংশগ্রহণ করেন। ২০০৩ সালে প্যারিসে তিনি ব্রোঞ্জ অর্জন করেন।
বাছাই পর্বে ৮ মিটার লাফানোর ফলে গ্রুপ 'বি'-তে দ্বিতীয় স্থানে শেষ করে এবং সব মিলিে সাত নম্বরে শেষ করে ফাইনালসে কোয়ালিফাই করেন মুরলী। ফাইনালে উঠতে পারেননি অপর দুই ভারতীয় জেসউইন আলড্রিয়ান এবং মহাম্মদ আনিস ইয়াহিয়া। গ্রুপ 'এ'-তে যথাক্রমে নবম এবং একাদশ স্থানে শেষ করেন তাঁরা। জেসউইনের সেরা লাফ ছিল ৭.৭৯ মিটার এবং আনিসের সেরা লাফ ছিল ৭.৭৩ মিটার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications