Mondo Duplantis: আউটডোর পোল ভোল্টে বিশ্ব রেকর্ড গড়েন অলম্পিকে সোনা জয়ী ২২ বছরের তরুণ মন্ডো ডুপ্লান্টিস

Mondo Duplantis: আউটডোর পোল ভোল্টে বিশ্ব রেকর্ড গড়েন অলম্পিকে সোনা জয়ী ২২ বছরের তরুণ মন্ডো ডুপ্লান্টিস

বিশ্ব রেকর্ড গড়লেন সুইডেনের পোল ভোল্টার মন্ডো ডুপ্লান্টিস। আগামী মাসেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে তিনি অংশ নিয়েছিলেন স্টোকহোমের ডায়মন্ড লিগ মিটে। সেখানেই ২২ বছরের তরুণ গড়লেন বিশ্ব রেকর্ড। ঘরের সমর্থকদের সামনে যে আউটডোর পোল ভোল্টের যে রেকর্ড তিনি গড়লেন তাতে অভিভূত ক্রীড়াপ্রেমী মানুষ।

Mondo Duplantis: আউটডোর পোল ভোল্টে বিশ্ব রেকর্ড গড়েন অলম্পিকে সোনা জয়ী ২২ বছরের তরুণ মন্ডো ডুপ্লান্টিস

২২ বছর বয়সী মন্ডো আউটডোর পোল ভোল্টে স্টকহোমে ৬.১৬ মিটার লাফিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। স্লো-মোশনে তাঁর এই ইতিহাস তৈরি করার লাফের যে ভিডিও সামনে এসেছে তা এক কথায় অসাধারণ। দ্বিতীয় প্রচেষ্টায় ৬.১৬ মিটার সফল ভাবে অতিক্রান্ত করার আগে আমেরিকায় জন্মানো সুইডিশ ক্রীড়াবীদ ৫.৯৩ এবং ৬.০৩ মিটার অতিক্রান্ত করেন।

পোল ভোল্টে টোকিও অলিম্পিকে সোনা জয়ী মন্ডো বলেন, "আমার মনে হচ্ছে আমি পুরোপুরি তৈরি রয়েছি আমার খেতাব জেতার জন্য এবং স্পেশাল কিছু করে দেখানোর জন্যও আমি তৈরি।" আউটডোর ইভেন্টে রেকর্ড তৈরি করায় নিজের পারফরম্যান্সে খুশি হলেও অবাক নন তিনি। সুইডিশ পোল ভোল্টার বলেছেন, "বেশ ভাল লাগছে, তবে সত্যি বলতে খুব বেশি অবাক আমি হইনি এর ফলে। কারণ এর থেকেও অনেক ভাল কিছু আমি করতে পারি। আজ সত্যি লাফিয়ে বেশ ভাল লেগেছে কিন্তু এমনটা নয় যে সব কিছুই আমি পারফেক্ট করি এবং তার থেকে ভাল কিছু আমার পক্ষে সম্ভব নয়। যেখানে আপনি প্রস্তুতি নেন সেই ট্র্যাকে নজির তৈরি করতে পারলে তা একটা আলাদা অনুভূতি দেয়। এখান থেকে দশ মিনিট দূরে আমি থাকি।"

আউটডোর ইভেন্টের পাশাপাশি ইন্ডোর পোল ভোল্ট ইভেন্টেও বিশ্ব রেকর্ড রয়েছে এই সুডিশ তারকার। বেলগ্রাদে নিজের রেকর্ড নিজে ভেঙেই বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ২০২০ সালে গ্লাসগো'তে ৬.১৮ মিটার লাফিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মন্ডো। ২ বছর বাদে অর্থাৎ চলতি বছরের মার্চ মাসে ৬.১৯ মিটার লাফিয়ে আগের রেকর্ড ভেঙে তৈরি করেন নয়া বিশ্ব রেকর্ড। এই কৃতিত্ব অর্জন করে সেই সময়ে বিশ্বে এই মুহূর্তে পোল ভোল্টের অন্যতম সেরা তারকা ২২ বছর বয়সী মন্ডো ডুপ্লান্টিস বলেছিলেন, "৬.১৯ মিটার লাফানোর জন্য পঞ্চাশ বার চেষ্টা করেছিলাম। অবশেষে সফল হলাম। এর আগে এই উচ্চতায় লাফাতে কখনও আমায় এতটা বেগ পেতে হয়নি, ভাল লাগছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+