করিমের মুখে চওড়া হাসি, ড্র করেও সেমিফাইনালে মোহনবাগান

করিমের মুখে চওড়া হাসি, ড্র করেও সেমিফাইনালে মোহনবাগান
কলকাতা, ২২ জানুয়ারি : ফেডকাপের সেমিফাইনালে উঠল মোহনবাগান। সালগাঁওকরের বিরুদ্ধে এক-এক গোলে ম্যাচ ড্র করে মোহনবাগান। প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে প্রথম গোলটি করেন মোহনবাগানের ওডাফা। যদিও গোলটি পেনাল্টি থেকে হয়। মোহনবাগানের গোলের জবাবে সালগাঁওকরের বিকাশ জাইরু গোল করে ম্যাচের সমতা বজায় রাখেন।

বাগানের হয়ে গোল করেন ওডাফা,সালগাঁওকরের হয়ে বিকাশ জাইরু

ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহনবাগানের সামনে থাকবে চার্চিল ব্রাদার্স। প্রথম ম্যাচেই মুম্বই এফসিকে লাজং ৪ গোল দেওয়ার সঙ্গে সঙ্গেই মোহনবাগান সালগাঁওকর ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়৷ অঙ্কটা ছিল এমন, সালগাঁওকর ৬ গোল দিতে পারলে তবেই সেমিফাইনালে উঠবে। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। অঘটন ঘটতে পারে যে কোনও মুহূর্তেই। তাই কিছুটা হলেও চাপে ছিল করিম বাহিনী। গোল করতে না পারলেও আটকাতে হবে বিপক্ষের গোল। লক্ষ্য ছিল এমনটাই। লক্ষ্য সফল। শেষ হাসিটা হাসলেন করিম বাহিনীই।

দুই দলই প্রথম থেকে আক্রমণাত্মক খেলছিল। গোলের সুযোগ তৈরি করলেও দুই গোলরক্ষকের দুরন্ত পারফরম্যান্সের জন্য গোল করাটা সম্ভব হচ্ছিল না। প্রথমার্ধ গোল শূন্যও কাটল। তখনই সেমিফাইনালের অঙ্কটা একদম পরিস্কার হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের মাথায় সালগাঁওকর ডিফেন্ডার ক্রিস্টোফারকে বক্সে ফেলে দিতেই পেনাল্টি পায় মোহনবাগান। শট নেন ওডাফা। কোনও ভুল হয়নি। গোলরক্ষককে জায়গা থেকে নড়ার সুযোগটুকু দেননি ওডাফা। পাল্টা জবাব দেয় সালগাঁওকরও। প্রায় ৩০ গজ দূর থেকে বিকাশ জাইরুর দুর্ধর্ষ গোলে ম্যাচে সমতা ফেরে। ততক্ষণে অবশ্য গ্রুপে অপরাজিত থেকে মোহনবাগান সেমিফাইনালে উঠে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+