ফাইনালে দুই গোয়ান দলের লড়াই আটকাতে পারল না মোহনবাগান

চার্চিলের বলবন্ত সিং একাই নাকানিচোবানি খাইয়ে দিয়ে গেলেন মোহনবাগান দলকে। চার্চিলের আক্রমণের বিরুদ্ধে কিছুটা হলেও রুখে দাঁড়িয়েছিলেন ওডাফা। বারবার ওডাফাই যে ম্যাচে উতরে দেবে মোহনবাগানকে সে প্রত্যাশা করাটাও ভুল। তারই খেসারত দিতে হল সবুজ-মেরুনকে।
প্রথমার্ধ থেকেই মোহনবাগান দলের ঢিলেঢালা মনোভাব মাঠে চোখে পড়ছিল। ম্যাচের চার মিনিটের মাথায় বলবন্ত সিংয়ের গোলে এগিয়ে যায় চার্চিল। ১৪ মিনিটের মাথায় অ্যান্টনি উলফের পেনাল্টি থেকে গোল নিয়ে ব্যবধানটা বাড়িয়ে ফেলে চার্চিল। উত্তরে একটা গোল ফেরত দেন বাগানের ওডাফা।
ফেড কাপে গোয়ার আধিপত্য আটকাতে একমাত্র পারত বাগানই। কিন্তু হারের পর পরিষ্কার হয়ে গেল এবারের ফেডারেশন কাপ যাচ্ছে গোয়াতেই। ফাইনাল চার্চিল আর স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার মধ্যে। ১৮ বারের ফেড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগানও এবার ফাইনালে দর্শকের ভূমিকাই পালন করবে।












Click it and Unblock the Notifications