মহামেডান স্পোর্টিং নিল ইউ-টার্ন, আগামী মরশুমে খেলার সিদ্ধান্ত ক্লাবের

মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি সুলতান আহমেদ সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে বলে মিডিয়ায় শোরগোল পড়ে যাওয়ার পর আমরা এখন স্পনসর পেয়েছি। কথাবার্তা চলছে। আশাপ্রদ ইঙ্গিতও মিলেছে।"
আহমেদ এও জানিয়েছেন, "আমরা সব টুর্নামেন্টেই খেলব। আমরা গোয়াতেও যাব ডুরান্ড কাপের জন্য। আই লিগের ২ ডিভিশন, কলিঙ্গ কাপ এবং আইএফএ শিল্ড-এও অংশ নেব।"
আরও পড়ুন : বন্ধ হচ্ছে ঐতিহ্যশালী মহামেডান স্পোর্টিং ক্লাব
একইসঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাব বন্ধ হয়ে যাওয়া নিয়ে মিডিয়ায় যে গুজব রটেছিল তাও স্পষ্ট করে দেন তিনি। আহমেদ জানান, "ক্লাব বন্ধ করে দেওয়ার মতো কোনও সিদ্ধান্তই ক্লাবের তরফে নেওয়া হয়নি। শুধু অনেককিছুই আমাদের অনুকুলে ছিল না তাই আগামী মরশুমে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন স্পনসর্স পাওয়ায় সে সমস্যাও নেই।"
সুলতান আহমেদ এও জানিয়ে দিয়েছেন যে শনিবার থেকে ইস্টবেঙ্গল মাঠে প্র্যাকটিস শুরু করবে মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। নিজেদের ক্লাবের মাঠে বড় ঘাস এবং ঝোপঝাড় হয়ে থাকায় এখনও তা খেলা শুরু করার মতো অবস্থায় নেই। সেই কারণেই ইস্টবেঙ্গল মাঠ। ফেব্রুয়ারির মধ্যে মাঠ পরিস্কার করে তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications