অলিম্পিকে টানা তৃতীয়বার সোনা জয়ের সুযোগ হাতছাড়া কিংবদন্তি মো ফারাহের

অলিম্পিকে টানা তৃতীয়বার সোনা জয়ের সুযোগ হাতছাড়া কিংবদন্তি মো ফারাহের

অলিম্পিক থেকে টানা তৃতীয় বার সোনা জয়ের সম্ভাবনা নিভিয়ে দিলেন মো ফারাহ। টোকিও গেমসে যোগ্যতাই অর্জন করতে পারলেন না কিংবদন্তি ব্রিটিশ অ্যাথলিট। কেরিয়ারের শেষলগ্নের এই ধাক্কায় যারপরনাই হতাশ হয়েছেন ৩৮ বছরের ম্যারাথান দৌড়বিদ। কারণ পরপর দুটি যোগ্যতা অর্জনকারী গেমসে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মো। তাতে তিনি নিজের কেরিয়ারের পরিসমাপ্তির ইঙ্গিতও দিয়ে দিয়েছেন।

অলিম্পিকে টানা তৃতীয়বার সোনা জয়ের সুযোগ হাতছাড়া কিংবদন্তি মো ফারাহের

টোকিওর বিমান ধরতে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে হওয়া যোগ্যতা অর্জন পর্বে সফল হতে মো ফারাহকে ২৭ মিনিট ২৮ সেকেন্ডে ১০ হাজার মিটারের দৌড় সম্পূর্ণ করতে হত। কিন্তু সেই দূরত্ব ২৭ মিনিট ৪৭.০৪ সেকেন্ডে শেষ করে অলিম্পিকে নিজের যোগ্যতা অর্জন করার দ্বিতীয় এবং শেষ সুযোগও হাতছাড়া করেছেন ব্রিটিশ অ্যাথলিট। এর আগে বার্মিংহ্যামের যোগ্যতা অর্জন পর্বেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন মো। ওই গেমসের ১০ হাজার মিটার ইভেন্ট ২৭ মিনিট ৫০.৫৪ সেকেন্ডে শেষ করেছিলেন ম্যারাথন কিংবদন্তি।

২০০৮ সালের বেজিং অলিম্পিকের ৫ হাজার মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে প্রথমবার অংশ নিয়েছিলেন মো ফারাহ। হিটে ১৭তম স্থান দখল করে তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিল। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে দুর্দান্তভাবে ফিরে এসে বিশ্বকে চমকে দিয়েছিলেন কিংবদন্তি। সেই গেমসের পাঁচ হাজার ও দশ হাজার মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতেছিলেন ফারাহ। ২০১৬ সালের রিও অলিম্পিকের ওই দুই ইভেন্টও প্রথম হয়েছিলেন মো।

অলিম্পিকে টানা তৃতীয়বার সোনা জয়ের সুযোগ হাতছাড়া কিংবদন্তি মো ফারাহের

অলিম্পিক ছাড়াও ওয়ার্ল্ড ফাইনালের পাঁচ হাজার ও ১০ মিটারের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে যথাক্রমে তিনটি করে মোট ৬টি সোনা জিতেছেন মো ফারাহ। অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হওয়ার পর কিংবদন্তি বলেছেন যে তাঁর দুর্দান্ত কেরিয়ারে এই ব্যর্থতা হতাশাজনক। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া টুর্নামেন্ট থেকে এতগুলি পদক জিততে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন ব্রিটিশ অ্যাথলিট। তবে বিশ্বের সেরা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করতে না পারাটা তাঁর কাছে হতাশার বলেও জানিয়েছেন মো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+