ম্যাচের মাঝে সাত মাসের সন্তানকে স্তন্যপান, ভাইরাল খেলোয়াড় মায়ের জীবনের লড়াইয়ের মুহূর্ত
ম্যাচের মাঝে সাত মাসের সন্তানকে স্তন্যপান, ভাইরাল খেলোয়াড় মায়ের জীবনের লড়াইয়ের মুহূর্ত
একই অঙ্গে দুই রূপ! একদিকে খেলোয়াড় অন্যদিকে সাত মাসের সন্তানের মা। দুই দায়িত্বের মাঝে সেতুবন্ধন করলেন মিজো ভলিবল খেলোয়াড় লালভেন্টলুয়াঙ্গি। ভলিবল ম্যাচের বিরতিতে সন্তানকে সন্ত্যপান করাতে ছুটে আসেন। ভাইরাল হল সেই খেলোয়াড় মায়ের ছবি।

মঙ্গলবার রাত থেকেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছে। নেটিজেনদের অনেকেই এই ছবি দেখে তাঁদের ওয়ালে শেয়ার করেছেন। ফেসবুকে ভাইরাল হওয়ার পর জানা গিয়েছে যে মিজোরাম জাতীয় গেমস ২০১৯ টুর্নামেন্টের প্রথম দিন তুইকুম ভলিবল দলের অধিনায়িকা ম্যাচের মাঝে সাত মাসের সন্তানকে সন্ত্যপান করিয়েছেন।
স্থানীয় সাংবাদিক ক্যামেরাম্যানদের সেই মুহূর্ত চোখ এড়ায়নি। খেলোয়াড়ি মানসিকতা ও মাতৃত্বের দায়িত্বের যুগলবন্দির এই মুহূর্তের প্রশংসা করেছেন সবাই। সেই সঙ্গে খেলোয়াড় লালভেন্টলুয়াঙ্গির খোলার প্রতি নিষ্ঠাকেও সবাই সম্মান জানাচ্ছে।
শুধু তাই নয়, দলের দায়িত্বের সঙ্গে সাত মাসের সন্তানের দায়িত্বও যে তিনি সমান তালে পা মিলিয়ে পালন করছেন, তা দেখে খেলোয়াড় মায়ের সন্ত্যপান করানোর ভিডিওতে রিপোস্ট করে প্রশংসা করেছেন অনেকে।
ভিডিওটি মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রয়তেরও চোখে পড়ে।যা দেখে ঐ মহিলা ভলিবল খেলোয়াড়কে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষনা করেছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications