কুস্তি কাণ্ডে নতুন মোড়, ব্রিজ ভূষণের বিরুদ্ধে করা অভিযোগের বয়ান বদল নাবালিকার

কুস্তি কাণ্ডে নয়া মোড়। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বড় স্বস্তি। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে দেওয়া বয়ান বদল করে নিলেন নাবালিকা অভিযোগকারিনী। এরফলে তাঁর বিরুদ্ধে পকসো আইন খারিজ হয়ে যাওয়ার সম্ভবনা বাড়ল।

ব্রিজভূষণের বিরুদ্ধে মোট ৭ জন মহিলা কুস্তিগির যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তাঁদের মধ্যে একজন নাবালিকা ছিলেন। সেই নাবালিকা পুলিশ এবং ম্যাজিস্ট্রেটেরে কাছে পৃথক ভাবে বয়ান রেকর্ড করিয়েছিলেন। যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদের বিরুদ্ধে।

১

নাবালিকার অভিযযোগের ভিত্তিতেই কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ ডি এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল। কিন্তু সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুসারে ১৭ বছর বয়সি নাবালিকা বর্তমানে নিজের বয়ান বদলে নিয়েছে। সে ১৬৪ ধারার আইন অনুসারে নতুন বয়ান দিয়েছে। যেখানে ব্রিজভূষণের বিরুদ্ধে করা অভিযোগগুলি প্রত্যাহার করে নিয়েছে।

এর আগে নাবালিকা কুস্তিগীরের বাবা জানিয়েছিলেন, বয়ান দেওয়ার পর থেকেই তাঁর মেয়ের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে সেই নাবালিকা কুস্তিগিরের বাবা বয়ান দিয়ে বলেছিলেন, 'ব্রিজভূষণের যৌন হেনস্থার জেরে আমার মেয়ে মানসিক অশান্তিতে ভুগছে'।

২

এমনকি আদালতের পক্ষ থেকেও অভিযোগকারিনীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমান পরিস্থিতেতে নয়া বয়ানে সেই ১৭ বছর বয়সি কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গিয়েছে।
অভিযোগকারীর বয়ান বদলের ফলে এই মামলার চরিত্রই পরিবর্তন হতে পারে। কারন সাতজনের মধ্যে থেকে নাবালিকার অভিযোগ এবং বয়ান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বদলে যাওয়া পরিস্থিতিতে পকসো আইন খারিজ হতে পারে তাঁর বিরুদ্ধ থেকে।

যদিও এর আগে পকসো আইনের অপব্যবহার করার মতো গুরুতর অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। সরকারকে এই আইন বদল করার জন্য চাপ দেওয়ার কথাও ঘোষণা করলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি।
বিজেপি সাংসদ বলেছিলেন, "পকসো আইনের অপব্যবহার চলছে। শিশু, বৃদ্ধ, সাধু সকলেই এর ভুক্তভোগী। এমনকি আধিকারিকরাও এই অপব্যবহারের সঙ্গে জড়িত। তবে এবার বদলাতে হবে এই আইন। সাধুসন্তদের নেতৃত্বে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যেন এই আইন পালটানো হয়। কোনও পরীক্ষানিরীক্ষা ছাড়াই পকসো আইন পাশ করিয়েছিল কংগ্রেস সরকার।"

৩

যদিও নিজেকে বরাবরাই নির্দোষ হিসাবে দাবি করেছেন। এমনকি তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করেছেন ব্রিজ ভূষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+