কমনওয়েলথ গেমসের কাউন্টডাউন চলছে, হাতের কাছে রাখুন ভারতের ট্র্যাক রেকর্ড

কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে ২৮ জুলাই থেকে। টোকিও অলিম্পিক এবং তারপর বিভিন্ন প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়াবিদরা যেমন পারফরম্যান্স উপহার দিচ্ছেন তাতে এবার বার্মিংহ্যামে পদক জয়ের সর্বকালীন রেকর্ডের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। এরই মধ্যে একনজরে দেখে নেওয়া যাক কমনওয়েলথ গেমসের আসরে ভারতের ট্র্যাক রেকর্ড।

শেষ গেমসে তিনে

শেষ গেমসে তিনে

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ভারত পদক তালিকায় তিনে ছিল, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরেই। ভারত ২৬টি সোনা এবং ২০টি করে রুপো ও ব্রোঞ্জ জেতে। মোট পদকের সংখ্যা ছিল ৬৬। কমনওয়েলথ গেমসের আসরে ভারতকে প্রথম পদকটি এনে দিয়েছিলেন কুস্তিগীর রশিদ আনোয়ার। লন্ডন কমনওয়েলথ গেমসে ১৯৩৪ সালে। সেবারই প্রথমবার ভারত কমনওয়েলথ গেমসে অংশ নেয়। সেবারের গেমসে মাত্র ৬ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। অ্যাথলেটিক্স ও কুস্তির ইভেন্টে নেমেছিলেন তাঁরা।

মিলখা জেতেন প্রথম সোনা

মিলখা জেতেন প্রথম সোনা

১৯৩৪ সালের পর পদকের জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ১৯৫৮ সাল অবধি। কার্ডিফে সোনা জিতেছিলেন মিলখা সিং। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা। কানাডার এডমন্টনে ১৯৭৮ সালের কমনওয়েলথ গেমসে প্রথমবার ভারতীয় মহিলারা পদক জেতেন। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় করেছিল আমি ঘিয়া শাহ ও কানওয়াল ঠকর সিংয়ের জুটি। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমস থেকে ভারতকে অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনাটি এনে দিয়েছিলেন ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া। মিলখা সিংয়ের প্রথম সোনা জয়ের পর দীর্ঘ অপেক্ষার শেষে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথ গেমসের আসরে সোনা জেতার নজিরটি রয়েছে রূপা উন্নিকৃষ্ণনের ঝুলিতে। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে তিনি মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে সোনা জিতেছিলেন।

ভারতের ৫০৩ পদক

ভারতের ৫০৩ পদক

কমনওয়েলথ গেমসে এখনও অবধি ভারত মোট ৫০৩টি পদক জিতেছে। ১৯৩৮ সালের সিডনি ও ১৯৫৪ সালে ভ্যাঙ্কুভার কমনওয়েলথ গেমস থেকেই একমাত্র ভারতীয় ক্রীড়াবিদদের ফিরতে হয়েছিল খালি হাতে। এডমন্টনকে ৪৬-২২ ব্যবধানে পিছনে ফেলে দিল্লি ২০১০ সালের গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছিল। বিআর চোপড়ার মহাভারত সিরিয়ালে অভিনয় করা প্রয়াত প্রবীণ কুমার সোবতি ১৯৬৬ সালে জামাইকার কিংস্টনে আয়োজিত গেমসে পদক জিতেছিলেন। পুরুষদের হ্যামার থ্রো-য় তিনি রুপোর দখল নিয়েছিলেন।

দিল্লি গেমসের পর নজির বার্মিংহ্যামে

দিল্লি গেমসের পর নজির বার্মিংহ্যামে

২০০২ সালে ম্য়ানচেস্টার গেমস থেকে ভারত কখনও পদক তালিকার প্রথম পাঁচের বাইরে থাকেনি। ডিসকাস থ্রোয়ার রঞ্জিত কুমার প্রথম ভারতীয় প্যারা-অ্যাথলিট হিসেবে কমনওয়েলথ গেমসে পদক জেতেন। ২০০৬ সালে তিনি ব্রোঞ্জ জয় করেন। কমনওয়েলথ গেমসে এখনও অবধি ভারতের সবচেয়ে সফল ক্রীড়াবিদের নাম যশপাল রানা, তিনি ১৫টি পদক জিতেছেন। এবার ভারত থেকে কমনওয়েলথ গেমসে যাচ্ছে ৩২২ সদস্যের দল। ২০১০ সালে দিল্লি গেমসে ৪৯৫ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। সবচেয়ে বড় দল পাঠানোর নজির দিল্লি গেমসের পর হচ্ছে বার্মিংহ্যামেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+