Mike Tyson: সাংবাদিক সম্মেলনে প্রতিপক্ষকে মারলেন চড়, কখন-কোথায় দেখবেন টাইসনের লড়াই?

প্রায় দুই দশক পর রিংয়ে ফিরছেন মাইক টাইসন। শনিবার সকালে(ভারতীয় সময় অনুসারে) জেক পলের বিরুদ্ধে লড়াইয়ে ‌‌নামছেন ৫৮ বছর টাইসন। একটি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই লড়াইয়ের আয়োজন‌ করা হয়েছে। কিন্তু মাইক টাইসন মানেই বিতর্ক। তিনি রিংয়ে ফিরবেন বিতর্ককে সঙ্গী না করে? তা কি সম্ভব নাকি!

রিংয়ে লড়াইয়ের আগেই প্রতিপক্ষ জেক পলকে আঘাত করা শুরু করে দিলেন মাইক টাইটন। সাংবাদিক সম্মেলনের মঞ্চ কার্যত যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। এক সাংবাদিকের উত্তর দিতে দিয়ে প্রতিপক্ষ জেক পলকে চড় মারলেন টাইসন। যে বুঝিয়ে দিলেন বয়স বাড়লেও তাঁর মেজাজটাই আসল রাজা।

২০০৫ সালের পর আগামীকাল পেশাদার বক্সিংয়ে রিংয়ে নামছেন টাইসন । এরমাঝে ২০২০ সালে টাইসন অবশ্য বক্সিংয়ে নেমেছিলেন তবে সেটা ছিল প্রদর্শনী ম্যাচ। এই ম্যাচের আগে আয়োজকদের পক্ষ থেকে একটি যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, সেখানে এক মহিলা সাংবাদিক টাইসনকে প্রশ্ন করেন, আপনি হেরে গেল কী হবে?

এই প্রশ্ন শুনেই টাইসন জেক পলকে চড় মারেন, তারপরক বলেন, কথা এখানেই শেষ। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য টাইসনকে ঘিরে ফেলেন তাঁর নিরাপত্তাকর্মীরা। ফলে সেই সময়ের জন্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। কিন্তু এই ঘটনা বলে দিচ্ছে ম্যাচে কিন্তু অনেক নাটকীয় উপাদান অপেক্ষা করছে।

তবে এর আগেই প্রথম নয়, অতীতে বার বার বিতর্কে জড়িয়েছেন টাইটন। ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন টাইটন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন , যা নিয়ে প্রবল বিতর্ক হয়। এমন কি ১৯৯২ সালে ধর্ষণে অভিযোগে দোষী প্রমাণ হওয়ার পরে টাইসনের জেল হয়েছিল। ৬ বছরের কারাবাসের পর ফের বক্সিং রিংয়ে ফেরেন টাইসন। ফলে তাঁর জীবনে জড়িয়ে আছে শুধুই বিতর্ক।

বিতর্কের সঙ্গে আছে সাফল্যও। ১৯৮৬ সা‌লে ২০ বছর বয়সে বিশ্ব সেরা হন বক্সিংয়ে। ট্রেভর বারবিককে পরাজিত করে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছিলেন টাইসন। আগামীকাল জেক পলের সঙ্গে মোট ৮ রাউন্ডের লড়াইয়ে নামবেন টাইসন। প্রতিটি রাউন্ডের সময়সীমা ২ মিনিট করে।

টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে হবে এই লড়াই। এই ম্যাচটি ২০ জুলাই হওয়ার কথা থাকলেও মাইক টাইসনের শারীরিক সমস্যার জন্য এই লড়াই পিছিয়ে যায়। অবশেষে পেশাদার রিংয়ে আবার ফিরছেন ৫৮ বছর বয়সী টাইসন। এই লড়াইটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে শনিবার ভারতীয় সময় সকাল ৯.৩০ মিনিটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+