রিও অলিম্পিক ২০১৬: সাঁতারে ২১ তম সোনা জয় মাইকেল ফেল্পসের
রিও দে জেনেইরো, ১০ অগাস্ট: বিশ্বের সেরা সাঁতারু হিসেবে আবারও অনন্য নজির গড়লেন মাইকেল ফেল্পস। সোমবার সাঁতারের ৪০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা জয়ের পর ২০০ মিটার বাটারফ্লাই বিভাগেও জেতেন তিনি। এরপর এদিন সাঁতারের ৪x২০০ মিটার রিলে বিভাগেও জয়লাভ করেন। একই দিনে দুটি প্রতিযোগিতায় জেতার পর অলিম্পিকে ২১ তম স্বর্ণ পদক এল তাঁর ঝুলিতে। এর সঙ্গেই অলিম্পিকে খেতাব জিতে জয়ের ধারাকে অব্যাহত রাখলেন ফেল্পস ।
রিও অলিম্পিক ২০১৬ মাইকেল ফেল্পসের কাছে বেশ চ্যালেঞ্জের ছিল। কেননা ২০১২ তে তিনি অবসর নেওয়ার পর ২০১৪ সালে আবার দলে ফিরে এসেছিলেন। তখন থেকেই নিজেকে অলিম্পিকের জন্য প্রস্তুত করতে শুরু করেছিলেন। ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে জয়ের জন্য তার সময় লেগেছে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটু বেশি। ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে জেতার পরে অনেকেই আশা করেছিলেন ২১ তম পদকও জিতবেন ফেল্পস। শেষ পর্যন্ত সেই প্রত্যাশাই সত্যি হল।

তিনিই সেরার সেরা , ২১ তম সোনা জয়ের মধ্যে দিয়ে তা আরও একবার প্রমাণ করে দেখালেন তিনি। এই জয়ের পর ফেল্পসের সংগ্রহে রয়েছে মোট ২৫ টি অলিম্পিক পদক। যার মধ্যে রয়েছে ২১ টি সোনা, ২ টি রুপো এবং ২টি ব্রোঞ্জের পদক।
৩১ বছরের এই মার্কিন সাঁতারু অলিম্পিক ২০১৬ তে ৪০০ মিটার ফ্রি স্টাইল রিলে বিভাগে সোনা জয়ের পর এবারের অলিম্পিকে এটা তাঁর তৃতীয় সোনা জয়। ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে ফিনিশিং লাইন ছোঁয়ার সঙ্গেই আত্মবিশ্বাসী মাইকেল আঙুল তুলে বুঝিয়ে দেন যে তিনিই সেরা।












Click it and Unblock the Notifications