হাঙরের সঙ্গে সাঁতার ফেল্পসের, ভাইরাল হল ভিডিও
২৮ টি অলিম্পিক্স পদকের মালিক তিনি। মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস, এবার সাঁতারের প্রতিযোগিতায় হাঙরের সঙ্গে লড়লেন।
মাইকেল ফেল্পস, নামটা বললেই একটাই কথা মনে পড়ে জলের রাজা। অলিম্পিক্সে ব্যাক্তিগত ও দলগত মিলিয়ে ২৮ পদকের মালিককে আর কী বলেই বা ডাকা উচিত।
মার্কিন এই সাঁতারু রবিবার বাহামাস কাঁপালেন। যার তার সঙ্গে নয়, জলের লড়াইতে ফেল্পসের প্রতিপক্ষ ছিল হাঙর। ১০০ মিটারের লড়াইতে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রতিপক্ষ এই হাঙর। কিন্তু জলের রাজা এই লড়াইতে নামার আগে দু'বার ভাবেননি। বাহামাসের উষ্ণ সমুদ্রস্রোতে ৩৮.১ সেকেন্ডে শেষ করেন নিজের ১০০ মিটারের লড়াই। কিন্তু দুরন্ত পারফরমেন্সের পরও হার স্বীকার করতে হল মার্কিন সাঁতারুকে। হাঙর প্রতিপক্ষ ২৫ মাইল প্রতি ঘন্টা গতিতে ফেল্পসের ২ সেকেন্ড আগে ১০০ মিটার পার করে।
The moment of glory for #TeamShark!!! #PhelpsVsShark #SharkWeek pic.twitter.com/NWYp1CwiRa
— Shark Week (@SharkWeek) July 24, 2017
Rematch? Next time..warmer water. #SW30 @Discovery @SharkWeek
— Michael Phelps (@MichaelPhelps) July 24, 2017
Click it and Unblock the Notifications