হোয়াটসঅ্যাপ ম্যাসেজ: 'বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা, ভারত সেমিফাইনালে যাবে'
বেঙ্গালুরু, ২১ ফেব্রুয়ারি : বিশ্বকাপের মরশুমে একটি হোয়াটসআপ ম্যাসেজ ফোনে ফোনে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর সেই ম্যাসেজ ভাইরালও হয়েছে। এই ম্যাসেজে বলা হচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০১৫-এর ৪৯ টি ম্যাচই আগে থেক 'ফিক্সিং' করা হয়েছে। এবং সব ম্যাচের ফলও জানানো হয়ে গিয়েছে। যার মধ্যে অনেকগুলি মিলেও গিয়েছে।
পয়েন্ট টেবিল, বিশ্বকাপের ফলাফল, পূর্ণাঙ্গ তালিকা, খাস খবর
'ওয়ার্ল্ড কাপ ২০১৫ ফিক্স উইনার' শীর্ষক এই হোয়াটসঅ্যাপ ম্যাসেজটি সবার হাতে হাতে ঘুরছে। এই ম্যাসেজ অনুযায়ী, ফাইনালে আয়োজক অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতবে। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত কখনও ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট জেতেনি।

বিশ্বকাপে ভারতের ভবিষ্যদ্বাণীও করা হয়েছে এই বার্তায়। ম্যাসেজে বলা হয়েছে ভারত সেমিফাইনালে পৌঁছবে। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে তারা হেরে যাবে। অন্যদিকে শ্রীলঙ্কাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচের ফলাফল হুবহু মিলে গিয়েছে হোয়াটসঅ্যাপের ওই ম্যাসেজের সঙ্গে। এমনকী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আয়ারল্যান্ডের জয়ের মতো অপ্রত্যাশিত ফলও মিলে গিয়েছে। কিন্তু ২১ তারিখ পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফল মেলেনি। ম্যাসেজ অনুযায়ী পাকিস্তান জিতবে বলা হয়েছিল যদিও ১৫০ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাকি খেলাগুলির কী ফলাফল হয়, তা ওই ম্যাসেজের সঙ্গে মেলে কি না তা জানতে আমাদের অপেক্ষা করতেই হবে।
যে যে ম্যাচের ফল মিলেছে (২১ ফেব্রুয়ারি পর্যন্ত)
- ম্যাচ ১ : শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড
- ম্যাচ ২ : ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
- ম্যাচ ৩ : জিম্বাবোয়েকে হারাল দক্ষিণ আফ্রিকা
- ম্যাচ ৪ : পাকিস্তানকে হারাল ভারত
- ম্যাচ ৬ : স্কটল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড
- ম্যাচ ৭ : আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ম্যাচ ৮ : সংযুক্ত আমির আমিরশাহীকে হারাল জিম্বাবোয়ে
- ম্যাচ ৯ : ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড
যে যে ম্যাচের ফল মেলেনি (২১ ফেব্রুয়ারি পর্যন্ত )
- ম্যাচ ১০ : পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ












Click it and Unblock the Notifications