ট্র্যাকের বাঁধন ছেড়ে এবার সাত পাকের বাঁধনে পড়তে চলেছেন বোল্ট, চিনে নিন পাত্রীকে
তিনি পৃথিবীর দ্রুততম মানুষ। একটু এদিক ওদিক হওয়ার জন্য জীবনের শেষ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সোনায় মোড়া উসেন বোল্টকে। তবে এখন মিডিয়া সরগরম বোল্টের আগামী দিন গুলি নিয়ে।
তিনি পৃথিবীর দ্রুততম মানুষ। একটু এদিক ওদিক হওয়ার জন্য জীবনের শেষ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সোনায় মোড়া উসেন বোল্টকে। তবে এখন মিডিয়া সরগরম বোল্টের আগামী দিন গুলি নিয়ে। খুব দ্রুতই নাকি নিজের পার্টনারকে নিয়ে ঘর বাঁধতে চলেছেন জামাইকান তারকা।

পাত্রী কে
বহু নারী সঙ্গের গসিপ যত্রতত্র ছড়িয়ে থাকলেও প্রেম তিনি চুটিয়ে করছেন যাঁর সঙ্গে তাঁকেই বিয়ে করতে চলেছেন উসেন বোল্ট। পাত্রীর নাম কেসি বেনেট। প্রায় চার বছরের গভীর সম্পর্ক দু'জনের।

সোশ্যাল সাইটে এখন আসেন প্রকাশ্যেই
একটা সময় অবধি প্রকাশ্যে নিজেদের ছবি পোস্ট করতেন না কপোত -কপোতী। উসেন বোল্টই চেয়েছিলেন মিডিয়ার হাত থেকে তাঁর ব্যক্তিগত সম্পর্ককে সযত্নে লুকিয়ে রাখতে। ২০১৬ থেকে একে অপেরর সোশ্যাল প্রোফাইলে ছবি দেওয়া শুরু করেন কেসি বি ও উসেন বোল্ট।

কেসি বি-র সোশ্যাল অ্যাকাউন্ট এখন বোল্টময়
সুন্দরী, তন্বী, কষ্ণাঙ্গী এই হটি -র সব সোশ্যাল অ্যাকাউন্টেই এখন বোল্টের সদম্ভ উপস্থিতি। কখনও তিনি নিজেই পোস্ট করছেন। আবার কখনও তাঁর পরিচিতরা পোস্ট করে দিচ্ছেন।

বোল্টের বোনের দাবি
বিভিন্ন মহিলাদের সঙ্গে বোল্টের ছবি ভাইরাল হলেও বোল্টের বোন দাবি করেছেন জামাইকাতে মানুষরা এরকম খোলা মনেই মানুষের সঙ্গে মেশেন। তাঁর মানে এরকম নয় সেই সমস্ত মেয়েদের সঙ্গে বোল্ট যৌন সংসর্গ করেছেন। কেসি বি ও বোল্টের মধ্যে ভালবাসা দারুণ গভীর। তাই তাঁরা দু'জনেই একসঙ্গে ঘর করবেন।

চিত্রনাট্যে রয়েছেন বোল্টের মা
আর পাঁচজন মায়ের মত বোল্টের মা ও চান তাঁর ছেলে দ্রুত সংসারে থিতু হোক। নিজের সাক্ষাৎকারে বোল্ট জানিয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর মা'র কথাতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
সবসময় কৃতিত্ব দেন কেসি বি-কে
শেষ দৌড়ে ব্রোঞ্জ জিতে সমর্থকদের কষ্ট দিয়েছেন জানেন বোল্ট। তাই নিজের ভিডিও মেসেজ তাঁদের থেকে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে কেরিয়ারের সমস্ত সময়ে পাশে থাকার জন্য কেসি বিকে ধন্যবাদ জানিয়েছেন স্প্রিন্ট কিং।












Click it and Unblock the Notifications