Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অসম পুলিশের ডিএসপি পদে বসে উচ্ছ্বসিত অ্যাথলিট হিমা দাস

অসম পুলিশের ডিএসপি পদে বসে উচ্ছ্বসিত অ্যাথলিট হিমা দাস

অসমের ডেপুটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি পদে বসলেন অ্যাথলিট হিমা দাস। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভিডিও পোস্ট করে অসম পুলিশের তরফে এই সুখবর শোনানো হয়েছে। নতুন চাকরি এবং সম্মান পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন হিমা নিজে। জানিয়েছেন যে এই স্বীকৃতি তাঁকে দেশের হয়ে আরও ভাল পারফরম্যান্স করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

অসম পুলিশের ডিএসপি পদে বসে উচ্ছ্বসিত অ্যাথলিট হিমা দাস

শুক্রবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে হিমা দাসকে অসম পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেট পদে নিযুক্ত করা হয়। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে ভারতীয় অ্যাথলিটের খাকি পোশাকের কাঁধে পদমর্যাদার ব্যাচ পরানো হয়। হাততালি দিয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। আবেগতাড়িত হয়ে পড়েন হিমা। একগাল হাসি নিয়ে দর্শকদের অভিবাদন তিনি গ্রহণ করেন।

ওই মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অসম পুলিশ। সঙ্গে দেশকে পদক এনে দেওয়া অ্যাথলিটকে দেওয়া হয়েছে শুভেচ্ছা। হিমাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় হিমার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও। সেসবে উচ্ছ্বসিত হয়ে অ্যাথলিট বলেছেন যে শৈশব থেকেই তিনি পুলিশ অফিসর হওয়ার স্বপ্ন দেখে এসেছেন। তাঁর মাও একই স্বপ্ন দেখেছেন বলে জানিয়েছেন হিমা। সেই স্বপ্ন স্বার্থক হওয়ায় নিজেকে ধন্য বলে মনে করছেন ধিন এক্সপ্রেস।

স্মৃতির সরণী বেয়ে অতীতে ফিরে গিয়েছেন হিমা দাস। জানিয়েছেন পুলিশ করার স্বপ্ন নিয়েই শৈশবে দুর্গা পুজোর মেলা থেকে তাঁর জন্য খেলনা বন্দুক কিনে এনেছিলেন মা। বর্তমানে তিনি যে জায়গায় পৌঁছতে পেরেছেন, তার জন্য নিজের ক্রীড়কে কৃতিত্ব দিচ্ছেন হিমা। ২০১৮ সালের জার্কাতা এশিয়ান গেমস থেকে ভারতকে দুটি সোনা এনে দেওয়া অসমের অ্যাথলিট অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+