টোকিও অলিম্পিকে তেরঙা হাতে ভারতীয় দলের নেতৃত্বে দুই গর্ব, প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা
টোকিও অলিম্পিকে তেরঙা হাতে ভারতীয় দলের নেতৃত্বে দুই গর্ব, প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তেরঙা হাত ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ছয় বারের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরি কম এবং জাতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। সোমবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে এই খবর জানানো হয়েছে। দেশের অলিম্পিকগামী অ্যাথলিটদের শুঙেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পতাকা বহনের দায়িত্ব
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের হয়ে পতাকা হাত আগে হাঁটবেন ছয় বারের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। সঙ্গী হিসেবে ভারতীয় হকি দলের অধিনয়াক মনপ্রীত সিংকে পাবেন। ২০১২ সাল থেকে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা অর্জুন পুরস্কারজয়ী এই তারকা ২০১৪ ও ২০১৮ সালের এশিয়ান গেমসে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ জিতেছেন। টোকিও গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা হাতে হাঁটতে দেখা যাবে কুস্তিগীর বজরং পুনিয়াকে।
|
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বার্তা তুলে ধরেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে ভারতীয় অ্যাথলিটদের উজ্জীবিত করতে গান গেয়েছেন মোহিত চৌহান।

মোট অ্যাথলিট সংখ্যা
সোমবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, টোকিও গেমসে অংশ নিতে চলেছেন দেশের ১২৬ জন অ্যাথলিট। তাঁদের সঙ্গে ৭৫ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারত থেকে মোট ২০১ জন টোকিওগামী বিমান ধরতে চলেছেন। আগামী অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ মহিলা বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। টোকিওগামী অ্যাথলিটদের মধ্য ৭৮ জন কোটার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছেন। ২০২১ অলিম্পিকে ভারতীয়রা ৮৫টি পদক স্থানের জন্য লড়াই করবেন বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।

অলিম্পিকের শুরু ও শেষ
করোনা ভাইরাসের আবহে আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। টোকিওয় ৮ অগাস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিট বিভিন্ন ইভেন্টে অংশ নিতে চলেছেন। তাঁদের এবার ভারতীয়দের পদক জয়ের আশা উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications