পিছনে ফেললেন হ্যামিলটনকে, ব্রিটিশ গ্রাঁ প্রি-তে পোল পজিশনে শুরু করবেন ভার্স্টাপেন
ব্রিটিশ গ্রাঁ প্রি-তে নামার আগে আগামীকাল পোল পজিশন নিশ্চিত করে ফেললেন নেদারল্যান্ডসের ম্যাক্স ভার্স্টাপেন। রেড বুলের ভার্স্টাপেন এদিন মার্সিডিজের লুইস হ্যামিলটনের কড়া চ্যালেঞ্জ সামলেও জিতে নিলেন ফর্মুলা ওয়ানের নতুন ট্রায়াল স্প্রিন্ট রেস।

(ছবি- ম্যাক্স ভার্স্টাপেনের ইনস্টাগ্রাম)
ফর্মুলা ওয়ান ড্রাইভার ব্যৃাঙ্কিংয়ে হ্যামিলটনের চেয়ে ভার্স্টাপেন এগিয়ে ৩৩ পয়েন্টে। রেড বুল রেসিং হন্ডা কার নিয়ে ভার্স্টাপেনের পয়েন্ট যেখানে ১৮৫, সেখানে মার্সিডিজের হ্যামিলটনের পয়েন্ট ১৫২। আজ ট্রায়াল স্প্রিন্ট রেস চলাকালীন হ্যামিলটন মরিয়া চেষ্টা চালালেও ভার্স্টাপেনকে টপকাতে পারেননি। ১.৪ সেকেন্ড পর লাইন ক্রস করতে সক্ষম হন।
ব্রিটিশ গ্রাঁ প্রি পোল পজিশনে থেকে শুরু নিশ্চিত করায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভার্স্টাপেন বলেন, প্রথম ল্যাপ থেকেই আমি ও লুইস ভালো লড়াই চালিয়েছি। দুজনেই একা অপরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছি। যেভাবে পোল পজিশন নিশ্চিত হল তা বেশ মজার ব্যাপার, তবে আগামীকালের লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছি। ভার্স্টাপেনের মতোই দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হ্যামিলটন বলেন, ফ্যানদের ধন্যবাদ জানাব। তাঁদের সমর্থন থেকে এনার্জি পেয়েছি তাতে আমি অভিভূত। এদিনের রেস হারলেও তিনি যে ভার্স্টাপেনের চ্যালেঞ্জ ভালোই উপভোগ করেছেন সে কথা জানাতে ভোলেননি হ্যামিলটন। তবে এদিন রেস ভালোভাবে শুরু করেও সফট টায়ার পছন্দ করায় শেষে হতাশ করেছেন ফার্নান্দো আলোন্সো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications