Paris Olympics 2024: মত বদলে ফেললেন মেরি কম, প্যারিস অলিম্পিক্সে শেফ দ্য মিশন হচ্ছেন না কিংবদন্তি বক্সার

মেরি কমের মত বদল। কয়েক সপ্তাহ আগেই ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে প্যারিস অলিম্পিক্সে শেফ দ্য মিশন হিসেবে ঘোষণা করা হয়েছিল কিংবদন্তি বক্সার মেরি কমের নাম। কিন্তু শুক্রবার কিছুটা অবাক করে দিয়ে মেরি জানিয়ে দিলেন এই দায়িত্ব থেকে তিনি সরে যাচ্ছেন।

বক্সিং কিংবদন্তি মেরি কম ব্যক্তিগত কারণ দেখিয়ে প্যারিসে আসন্ন অলিম্পিকের জন্য ভারতের শেফ দ্য মিশন হিসাবে পদত্যাগ করেছেন, সংবাদ সংস্থার পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, মেরি কম বলেছিলেন যে তিনি এই ভূমিকা থেকে সরে আসতে বিব্রত বোধ করছেন তবে তার কাছে অন্য কোনও বিকল্প নেই।

Mary Kom

মেরি কম জানিয়েছেন, "একটি প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে পিছিয়ে আসা বিব্রতকর, কিন্তু আমার কাছে কোন বিকল্প নেই,এ বারের অলিম্পিক্স নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল। আমাদের ক্রীড়াবিদদের নিয়ে অনেক আশা ছিল। খারাপ লাগছে, ওদের সঙ্গে আমি অলিম্পিক্সের সময় থাকতে পারব না।''

উল্লেখ্য, গত ২১ মার্চই ভারতের শেফ দ্য মিশন হিসাবে ঘোষিত হয়েছিল মেরির নাম। মাত্র কয়েকদিনের মধ্যে কেন নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে।মহিলাদের বক্সিংয়ে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এমসি মেরি কম প্যারিস অলিম্পিক্সে যাবেন শেফ দ্য মিশন হিসেবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল দেশের অলিম্পিক সংস্থা। তিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। ডেপুটি শেফ দ্য মিশন হিসেবে ঘোষণা করা হয়েছে শিবা কেশবনের নাম।

আইওএ-র বার্তায় জানানো হয়েছিল, খেলাধুলার প্রতি মেরি কমের অতুলনীয় উত্সর্গ এবং অনুপ্রেরণামূলক যাত্রা তাঁকে অলিম্পিকে আমাদের ক্রীড়াবিদদের গাইড এবং পরামর্শ দেওয়ার জন্য একটি স্বাভাবিক পছন্দ করে তোলে,"

মেরির সিদ্ধান্ত প্রসঙ্গে আইওএ সভাপতি পিটি ঊষা বলেছেন, ''লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী মেরিকে শেফ দ্য মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ব্যক্তিগত সমস্যার কারণে ইস্তফা দিয়েছেন। বিষয়টা আমাদের কাছে দুঃখের। তবু আমরা মেরি কমের এই সিদ্ধান্তকে সম্মান করছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত আমরা পরিবর্ত নাম ঘোষণা করব।''

ভারতের কিংবদন্তি টেবল টেনিস খেলোয়াড় তথা সর্বশেষ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী টিটি প্লেয়ার অচন্ত শরৎ কমলের হাতেই মার্চ পাস্টের সময় থাকবে দেশের পতাকা। আগামী কয়েক মাস পরেই প্যারিসে বসবে অলিম্পিক্সের আসর। এবার ভারতীয় অ্যাথলিটদের থেকে প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু অলিম্পিক্সের আগে বিভিন্ন বিষয়ে ভারতীয় ক্রীড়া মহলে বিতর্ক তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+