অত্যন্ত দুঃখজনক, এই কারণে কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিতে বাধ্য হলেন মেরি কম
অত্যন্ত দুঃখজনক, এই কারণে কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিতে বাধ্য হলেন মেরি কম
অনেক বার চেষ্টা করেও পারলেন না. শেষ পর্যন্ত বাধ্য হয়ে পায়ে চোট পেয়ে কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিলেন মেরি কম। কমনওয়েলথ গেমসের মহিলাদের বক্সিং-এর ৪৮ কেজি বিভাগের জন্য প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিলেন মনিপুরের এই কিংবদন্তি বক্সার।

দিল্লির ইন্দারা গান্ধী ইন্ডোরর স্টেডিয়ামে ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালের প্রথম রাউন্ডে চোট পান মেরি। অনেকবার চেষ্টা করলেও বাম পায়ের চোট নিয়ে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। শুক্রবার বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম চলতি প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিয়েছেন। শুক্রবার চোট পেয়েছিলেন মেরি। ৪৮ কেজি বিভাগে নীতুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি। কিন্তু সেখানেই হাঁটুতে চোট পান তিনি। এরপরই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। মেরি আবার কোর্টে ফিরেও এসেছিলেন। যদিও এখনও ব্যাথা অনুভব করছেন মেরি কম এবং ওপেনিং রাউন্ডের শেষে রিং ছাড়তে বাধ্য হন তিনি।"

কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করার জন্য শনিবার ফাইনালে নীতু মুখোমুখি হবেন মঞ্জু রানীর। মহিলা বক্সিং-এর ইতিহাসে সফলতম বক্সার মেরি কম। কিংবদন্তি বক্সার ৬ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও দেশে সোনা এসেছে তাঁর হাত ধরে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচটি সোনা পেয়েছেন তিনি। মেরি কমকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানে তাঁর চোট পাওয়া পায়ের স্ক্যান করা হবে। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন মেরি কিন্তু ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস থেকে সোনা জিতে দেশে ফেরেন তিনি। পদ্মশ্রী, পদ্ম ভূষণ এবং পদ্ম বিভূষণ দিয়ে তাঁকে সম্মানিত করেছে ভারত সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications