ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপ বক্সিং দলে মেরির অন্তর্ভূক্তি নিয়ে বিতর্ক

পরপর ইন্ডিয়া ও ইন্দোনেশিয়া ওপেন জয়ের পুরস্কার স্বরূপ মেরি কমকে ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপ দলে রেখে সমস্যায় পড়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া।

পরপর ইন্ডিয়া ও ইন্দোনেশিয়া ওপেন জয়ের পুরস্কার স্বরূপ মেরি কমকে ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপ দলে রেখে সমস্যায় পড়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। কারণ সেই দল থেকে বাদ পড়ে ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন হায়দরাবাদের বক্সার ২৩ বছরের নিখাত জারিন। ৫১ কেজি বিভাগের ট্রায়ালে তিনি মেরি কমকে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

 কেন মেরি দলে

কেন মেরি দলে

ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিকে ভারতকে ব্রোঞ্জ পদক দেওয়া ৩৬ বছরের মেরি কম চলতি বছরেই ইন্ডিয়া ও ইন্দোনেশিয়া ওপেন থেকে ভারতকে সোনা এনে দেন। মেরির ফিটনেস এবং ক্ষিপ্রতা দেখে তাঁকে ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপ বক্সিং দলে অন্তর্ভূক্ত করে ফেডারেশন। ৩ অক্টোবর থেকে রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলা ওই টুর্নামেন্টের ৫১ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বীতা করবেন মণিপুরের ফাইটার। দলে জায়গা পেয়েছেন বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী আসামের লোভিলিনা বর্গোহেইন-ও। তিনি ৬৯ কেজি বিভাগে লড়বেন বলে জানা গিয়েছে।

বিতর্ক

বিতর্ক

৩৬ বছরের মেরি কমকে ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপ বক্সিং দলে নেওয়ায় বাদ পড়েছেন হায়দরাবাদের ২৩ বছরের বক্সার নিখাত জারিন। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। থাইল্যান্ডের একটি টুর্নামেন্ট থেকে ভারতকে রূপো এনে দিয়েছেন এই হায়দরাবাদি। প্রশ্ন করেছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তিনি রাশিয়াগামী দলে জায়গা পাবেন না।

ফেডারেশনকে চিঠি

ফেডারেশনকে চিঠি

বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে চিঠি লিখেছেন ক্ষুব্ধ জারিন। বলেছেন, ২০১৬ সালের বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তাও তাঁকে ২০১৯-র দল থেকে বাদ দেওয়ায় তিনি অবাক হয়েছেন বলেই জানিয়েছেন জারিন। ফেডারেশনের কাছে তাঁর অনুরোধ, প্রতিযোগিতার আগে বক্সারদের ট্রায়াল যেন স্বচ্ছ ভাবে হয়। সেই ট্রায়ালে তিনি ৫১ কেজি বিভাগে লেজেন্ড মেরি কমকে চ্যালেঞ্জ করতে পারেন বলেও জানিয়েছেন নিখাত জারিন।

ফেডারেশনের বক্তব্য

ফেডারেশনের বক্তব্য

দল নির্বাচনে কোনও পক্ষপাত করা হয়নি বলে দাবি করেছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। বলেছে, যোগ্য হিসেবেই মেরি কম ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপ বক্সিং দলে সুযোগ পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+