করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোদ্ধা মেরি কম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য
করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোদ্ধা মেরি কম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য
দেশের হয়ে পদক জেতার জন্যে এতদিন বক্সিং গ্লাভস হাতে রিংয়ে নেমেছেন। এবার ঘরে থেকে দেশের জাতীয় সংকটে যোদ্ধা মেরি কম।

করোনার বিরুদ্ধে জীবনযুদ্ধে লড়াইয়ে মানবিক মেরি
ঘরে থাকুন, দেশে করোনা ছড়িয়ে পড়ার প্রথম দিন থেকেই এই বার্তাই দিয়ে এসেছেন ভারতীয় বক্সার।এবার করোনা যুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর ত্রাণ তহবিলে উজার হাতে দান করে মানবিক মেরি কম।

১ কোটি দান মেরির
করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের জাতীয় সংকটে বক্সার মেরি কম তাঁর সাংসদ তহবিলের উন্নয়ন খাতে থেকে ১ কোটি টাকা দান করেছেন। ভারতীয় বক্সিং জগতে কিংবদন্তি মহিলা বক্সার ছাড়াও দেশের রাজনীতে রাজ্যসভার সাংসদ হিসেবে মেরির আরও একটি পরিচয় রয়েছে।

১ মাসের বেতন দান মেরির
সোশ্যাল মিডিয়ায় মেরি আরও জানিয়েছেন, সাংসদ হিসেবে মেরি তাঁর এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে চলেছেন। সেই সঙ্গে দেশবাসীকে তাঁদের সাধ্যমত সাহায্য করে করোনা মোকাবিলার জন্য অনুরোধ করেছেন।

গম্ভীরের দান
ক্রীড়দুনিয়া থেকে সাংসদ হওয়া বিশ্বকাপ জেতা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও সাংসদ তহবিল থেকে ১ কোটি দান ও এক মাসের বেতন দান করেছেন।

বিরাট-অনুষ্কার আবেদন
বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না ৫২ লক্ষ, সচিন তেন্ডুলকর ৫০ লক্ষ দান করেছেন। এভাবেই দেশবাসীকে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন বিরাট-অনুষ্কা।












Click it and Unblock the Notifications