Tokyo Paralympics: বৃষ্টিতে হাই জাম্পে সোনা হাতছাড়ার দাবি থাঙ্গাভেলুর, শরদ মজে গীতায়
টোকিও প্যারালিম্পিকে হাই জাম্পের টি ৬৩ ইভেন্টে রুপো জিতেছেন রিও প্যারালিম্পিকে সোনাজয়ী তামিলনাড়ুর মারিয়াপ্পান থাঙ্গাভেলু। ব্রোঞ্জ দখলে গিয়েছে পাটনার শরদ কুমারের। কিন্তু এই দুই ভারতীয় পদকজয়ীর মুখেই জানা গেল, বৃষ্টি না হলে পদকের রং বদলাতেও পারত। থাঙ্গাভেলুর দাবি, ইভেন্টের সময় বৃষ্টি না হলে ফিরতে পারতেন সোনা নিয়েই।
|
বৃষ্টিতে সোনা হাতছাড়া!
রিওর সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু সফলভাবেই ১.৮৬ মিটার উচ্চতা পার করেছিলেন। পরের টার্গেট ছিল ১.৮৮ মিটারের। প্রথম দুই প্রয়াসে মার্কিন স্যাম গ্রেউ ও থাঙ্গাভেলু সেই উচ্চতা পার করতে পারেননি। তৃতীয় প্রয়াসে মার্কিন স্যাম এই উচ্চতা অতিক্রমে সক্ষম হন। কিন্তু তৃতীয় প্রয়াসেও পারেননি থাঙ্গাভেলু। যদিও তাঁর দাবি, বৃষ্টি না হলে ১.৯০ মিটার উচ্চতাও অনায়াসেই পার করা যেত। থাঙ্গাভেলু বলেন, ১.৯৬ মিটারের বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ের লক্ষ্য নিয়েই টোকিওয় এসেছিলাম। কিন্তু বৃষ্টিই সব পরিকল্পনা ভেস্তে দিল। প্রথমদিকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। কিন্তু ১.৮০ মিটার উচ্চতামান পেরনোর সময় থেকেই জোরে বৃষ্টি নামে। থাঙ্গাভেলুর যে পায়ে সমস্যা সেই ডান পায়ের মোজা বৃষ্টিতে ভিজে যাওয়ায় সমস্যা হয় বলে জানিয়েছেন প্যারালিম্পিক হাই জাম্পে ভারতের জোড়া পদকজয়ী। বাসের চাকায় পিষ্ট হয়েছিল ডান পা। সংসারের অভাব মেটাতে ২০১২ সাল থেকে ২০১৫ অবধি সংবাদপত্র বিক্রেতার কাজ করা থাঙ্গাভেলু বলেন, রিওয় আবহাওয়া খুব ভালো ছিল। অনেকটা আমাদের ভারতের মতো। কিন্তু টোকিওর আবহাওয়ার জন্য পরিকল্পনার প্রয়োগ করতে পারলাম না।

পরের লক্ষ্য স্থির
থাঙ্গাভেলু আরও বলেন, আবহাওয়া ভালো থাকলে আমি অনায়াসেই ১.৯০ মিটার উচ্চতা পার করতে পারতাম না। এখানে হল না। প্যারিস প্যারালিম্পিকে বিশ্বরেকর্ড গড়ে ফের সোনা জিততে চাই। তাঁর কোচ সত্যনারায়ণও বলেছেন, অনুশীলনে সহজেই ১.৯০ মিটার পার করেন মারিয়াপ্পান। প্যারা ন্যাশনালসে তিনি ১.৯৯ মিটার উচ্চতাও লাফ দিয়েছেন। এখানে ১.৮৮ মিটার পেরোতে না পারার একমাত্র কারণ বৃষ্টি। আমি নিশ্চিত প্যারিস থেকে সোনা নিয়েই ফিরতে পারবেন মারিয়াপ্পান। আজ সোনা জিতলে পরপর দুটি প্যারালিম্পিকে সোনাজয়ী ভারতীয় হতে পারতেন তামিলনাড়ুর মারিয়াপ্পান। জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ১২ বছরের ব্যবধানে দুটি প্যারালিম্পিক সোনা জিতেছিলেন। এবার টোকিওয় তিনি রুপো জিতেছেন। এবারের প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহনের কথা ছিল থাঙ্গাভেলুর। কিন্তু টোকিও প্যারালিম্পিকের আসরে করোনা থাবা বসানোয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসোলেশনে রাখা হয় থাঙ্গাভেলুকে। সে বিষয়ে মারিয়াপ্পান বলেন, এটাও মানসিকভাবে আমাকে আপসেট করেছিল। আমি দেশের পতাকা বহনের সুযোগ থেকে বঞ্চিত হলাম। সবচেয়ে বড় কথায়, আইসোলেশনে থাকার জন্য আমাকে কোয়ারান্টিন নিয়ম মেনে একাই অনুশীলন করতে হয়েছে।
|
গীতাতেই পদক শরদের
বৃষ্টি যে আজ ভারতীয় হাই জাম্পারদের অসুবিধা তৈরি করেছিল সে কথা উল্লেখ করেছেন শরদ কুমার। রিওয় ষষ্ঠ স্থানে শেষ করে বিশ্বের প্রাক্তন এক নম্বর পাটনার শরদ এবার ব্রোঞ্জ জিতেছেন। তিনি জানিয়েছেন, সোমবার অনুশীলনে চোট লেগেছিল। এক সময় ভেবেছিলাম ইভেন্টে বুঝি নামতে পারব না। এই ভাবনা থেকে কান্না সামলাতে পারিনি। পরিবারের সঙ্গে গতকাল রাতে কথা বলি। বাবা বলেন, ফোকাস ঠিক রাখতে ভাগবদ গীতা পড়ো। যেটা করতে পারবে সেটা নিয়েই ভাবো। যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভাবার দরকার নেই। গীতাপাঠ করেই ফোকাস ঠিক রাখতে পারি। জাম্পের সময় চোটের কথা মাথা থেকে দূরে রেখেছিলাম। এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছিলাম। পদক পেয়ে ভালো লাগছে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মাস্টার্স ডিগ্রি করা শরদ বলেন, আজ লাফানোর সময় উচ্চতা পার করার লক্ষ্যের পাশাপাশি একটা বিষয়ে সতর্ক থাকতে হচ্ছিল হাঁটুতে যাতে কোনওভাবে চোট না লাগে। তবে বৃষ্টি সেই কাজটাকে কঠিন করে দেয়। শরীরের ভারসাম্য আমরা একটা পায়ের মাধ্যমেই রাখতে পারি। অন্য পায়ে স্পাইক ছিল। অফিসিয়ালদের বলি, বৃষ্টিতে ইভেন্ট সাময়িক বন্ধ রাখার জন্য। কিন্তু তা হয়নি। মার্কিন প্রতিযোগীর দুই পায়েই স্পাইক ছিল। ফলে আমাদের কাজটা আরও কঠিন হয়ে যায়।
Medals Galore! 🥇🥈🥉So proud of our medalists- each have created history and made our nation proud! #TeamIndia off to a great start at the #Paralympics & I’ll be cheering you on the rest of the journey 🙌🏼🇮🇳 #Cheer4India #Tokyo2020 #SumitAntil @DevJhajharia @189thangavelu pic.twitter.com/THO7EopieW
— Pvsindhu (@Pvsindhu1) August 31, 2021
The reason why sports unite us all, the strongest emotion there ever is
— SAI Media (@Media_SAI) August 31, 2021
Take a 👀 at how Paralympian @sandeepjavelin is celebrating @189thangavelu 🥈 win at #Tokyo2020 #Paralympics
It’s heartwarming to see our para-athletes supporting each other#Cheer4India#Praise4Para pic.twitter.com/DOZFXbahT4
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications