প্রতারণার অভিযোগে গুরুগ্রামে মামলা দায়ের শারাপোভা, শুমাখারের সহ ১১ জনের বিরুদ্ধে

প্রতারণার অভিযোগে গুরুগ্রামে মামলা দায়ের শারাপোভা, শুমাখারের সহ এগারো জনের বিরুদ্ধে

দিল্লির এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিকে রাশিয়ার কিংবদন্তি মহিলা টেনিস নক্ষত্র মারিয়া শারাপোভা, ফর্মুলা ওয়ান রেসার মিশাএল শুমাখার সহ ১১ জনের বিরুদ্ধে জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে পুলিশ।

প্রতারণার অভিযোগে গুরুগ্রামে মামলা দায়ের শারাপোভা, শুমাখারের সহ ১১ জনের বিরুদ্ধে

অভিযোগকারী মহিলার নাম শেফালি আগারওয়াল, তিনি নয়া দিল্লির চত্তরপুর মিনি ফার্মের বাসিন্দা। তাঁর অভিযোগ, শারাপোভার নামাঙ্কিত একটি প্রোজেক্টে শুমাখারের নামাঙ্কিত একটি টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন। ২০১৬ সালের মধ্যে সেই প্রজোক্ট শেষ হওয়ার কথা ছিল কিন্তু তা এখনও শেষ হয়নি। সেলিব্রিটি দুই ক্রীড়াবীদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, এই দুই তারকা এই প্রোজেক্টের প্রচারের মাধ্যমে প্রতারণায় সামিল ছিলেন।

৮০ লক্ষ টাকা প্রতারণার দায়ে এই প্রোজেক্টের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে এবং এই দুই ক্রীড়া নক্ষত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন তিনি শুরুগ্রাম আদালতে। তাঁর করা অভিযোগের বয়ানে রয়েছে, "অ্যাডভার্টাইমেন্টের মধ্যে দিয়ে এই প্রোজেক্টের সম্পর্কে জানতে পারি আমরা। এর পর সেই কোম্পানির দফতরে যাই যেখানে একগুচ্ছি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় আমাদের এবং প্রোজেক্টের কিছু ছবিও দেখানো হয়। প্রোজেক্টের ব্রসিয়রে লেখা ছিল মারিয়া শারাপোভা এই প্রোজেক্টের প্রচার করছেন এবং তাতে বলা ছিল এই প্রোজেক্টে অ্যাপার্টমেন্ট নেওয়া ক্রেতাদের সঙ্গে একটি ডিনার পার্টিতেও অংশ নেবেন তিনি। যেই প্রজেক্টটা কখনও তৈরিই হয়নি তার জন্য এই সব মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছিল।"

ধারা ৩৪, ধারা ১২০-বি এবং ধার ৪০৬-এর ভিত্তিতে বাদশাপুর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। থানার এসএইচও দিনাকর বলেছেন, "কোর্টের নির্দেশ অনুযায়ী এফআইআর গৃহীত হয়েছে এবং এই বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+