Paris Paralympics: অলিম্পিক্সের বেশিরভাগ ভেন্যু ব্যবহৃত হবে প্যারালিম্পিক্সেও, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক

অলিম্পিক্স শেষের কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে প্যারালিম্পিক্স। ফ্রান্সের রাজধানী শহর প্যারিসেই বসছে প্যারালিম্পিক্সের আসর। এখনও অলিম্পিক্সে আচ্ছন্ন প্যারিসবাসী, এরমধ্যে আগামী বুধবার থেকে সেখানে বসছে প্যারালিম্পিক্সের আসর। বিশ্বের সেরা প্যারা অ্যাথলিটরা আসতে শুরু করে দিয়েছেন ফ্রান্সের রাজধানী শহরে।

তবে সদ্য অলিম্পিক্স শেষ হওয়ায় প্যারালিম্পিক্সের জন্য নতুন করে খুব বেশি আয়োজন করতে হচ্ছে না আয়োজক ফ্রান্সকে। কারণ অলিম্পিক্সের কাঠামোর উপরই নির্মিত হচ্ছে প্যারালিম্পিক্স। এমনকি অলিম্পিক্সের জন্য যে ভেন্যু গুলি ব্যবহার করা হয়েছে সেগুলিই মূলত ব্যবহার করা হচ্ছে প্যারালিম্পিক্সের জন্য।

Paris Paralympics

অলিম্পিক্সের জন্য ব্যবহৃত ৩৫টি ভেন্যুগুলির মধ্যে ১৮টি প্যারালিম্পিক্সের জন্য ব্যবহার করা হবে, যার মধ্যে গ্র্যান্ড প্যালাইসও রয়েছে যেখানে ফেন্সিং এবং তাইকোন্ডো ইভেন্টের জন্য ব্যবহৃত হবে। এই তালিকায় আরও একগুচ্ছ ভেন্যু রয়েছে। যেগুলি অলিম্পিক্সের মতোই ব্যবহৃত হবে প্যারালিম্পিক্সেও।

লা ডিফেন্স এরিনা এখানে অলিম্পিক্সের মতোই প্যারালিম্পিক্সেও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া স্টেট দ্য ফ্রান্সে অ্যাথলেটিক্সের যাবতীয় ইভেন্ট গুলি অনুষ্ঠিত হবে। এরআগে ফ্রান্সের বৃহত্তম এই স্টেডিয়ামে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়েছিল।

২৮ অগাস্ট শুরু হয়ে চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ অবধি। এবার ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪। টোকিও-র রেকর্ড ভেঙে পদক জয়ের নতুন ইতিহাস তৈরি করাই লক্ষ্য ভারতের।

উদ্বোধনী অনুষ্ঠানটি প্লেস দে লা কনকর্ডে অনুষ্ঠিত হবে, যেখানে অলিম্পিক্সের সময় স্কেটবোর্ডিং এবং অন্যান্য খেলার আয়োজন করা হয়েছিল। শ্যেন নদীতে অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল। ইতিহাসে প্রথম বার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হয় নদীতে। প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। প্রথমবারের মতো প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান মূল স্টেডিয়াম থেকে দূরে অনুষ্ঠিত হয়।

টিকিট বিক্রির হার প্রথম দিকে মন্থর ছিল, অলিম্পিক্সে যেমন পুরোদমে বিক্রি হতে শুরু করেছিল প্রথম থেকে, প্যারালিম্পিক্সে প্রথম থেকে সেটা ছিল নান, কিন্তু তারপর থেকে সেগুলি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আয়োজকরা বলছেন বেশ কয়েকটি ভেন্যু বিক্রি হয়ে গেছে।

প্রতিটি গেমসই নতুন তারকা তৈরি করে, এবং এই সংস্করণটিও এর ব্যতিক্রম হবে না, তাই আমেরিকার ১৯ বছর বয়সী প্যারা অ্যাথলিট এজরা ফ্রেচের দিকে এবার সবার নজর থাকবে, তিনি ইতিমধ্যেই যথেষ্টই আলোড়ন ফেলেছেন ক্রীড়া বিশ্বে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+